'সাইবার অ্যাটাক হতে পারে...', সকলকে সতর্ক হতে বললেন কিরণ - Bengali News | Kiran Dutta talks about cyberattack - 24 Ghanta Bangla News
Home

‘সাইবার অ্যাটাক হতে পারে…’, সকলকে সতর্ক হতে বললেন কিরণ – Bengali News | Kiran Dutta talks about cyberattack

Spread the love

ইনস্টাগ্রামে একটা ভিডিয়ো পোস্ট করলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিরণ দত্ত। কিরণ বলছেন, ”কিছু কথা বলা গুরুত্বপূর্ণ মনে হলো। গত দু’ দিন ধরে প্রচুর ফেক নিউজ ঘোরাফেরা করছে। তাই ঠিক খবর জানতে ভারত সরকারের অফিশিয়াল পেজ, ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল পেজ ফলো করুন। কোনও খবর ছড়ানোর আগে ভালো করে যাচাই করে নেবেন। সংবাদমাধ্যমের একাংশ অনেক সময়ে ভুল খবর করে ফেলছে।” এরপর এমন একটা বিষয় সম্পর্কে সতর্ক করলেন কিরণ, যে দিকে অনেকের খেয়াল ছিল না। কিরণ বলছেন, ”সাইবার অ্যাটাকের চেষ্টা হতে পারে। তাই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সাবধান হয়ে ব্যবহার করবেন। হোয়াটসঅ্যাপে অটো-ডাউনলোড অফ করে রাখবেন। কোনও অচেনা ফোন নম্বর থেকে টেক্সট এলে, পিডিএফ এলে বা অন্য কোনও ফাইল এলে সেগুলো খুলবেন না। আর যে কোনও ফোনের সেটিংসয়ে গিয়ে সরকারের তরফে নোটিফিকেশন যাতে পান, সেটার ব্যবস্থা করে রাখুন। অনেক সময়ে এমন নোটিফিকেশন অফ করা থাকে। সেটা অন করে দিতে হবে। এর পাশাপাশি বলব, ভরসা রাখুন দেশের উপর, সেনাবাহিনীর উপর। অযথা ভয় পাবেন না। আর ভুল খবর ছড়াবেন না।” কিরণের এমন বার্তা যে অনেকের কাজে লাগছে, তা বোঝা যাচ্ছে, তাঁর এই ভিডিয়োকে ঘিরে সাধারণ মানুষরা যেসব মন্তব্য করেছেন তা থেকে। একজন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ”সাইবার অ্যাটাকের বিষয়টা অনেক সময়ে মাথা থেকে বেরিয়ে যায়। তবে দুই দেশের মধ্যে যুদ্ধ চললে, তখন এটা আক্রমণের একটা পথ। কিরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *