'ফওয়াদের ভারতে কাজ করাটাই লজ্জার', অভিনেতার মন্তব্যে রেগে আগুন 'অনুপমা' - Bengali News | Angry rupali ganguly lashes out at fawad khan for his views on operation sindoor - 24 Ghanta Bangla News
Home

‘ফওয়াদের ভারতে কাজ করাটাই লজ্জার’, অভিনেতার মন্তব্যে রেগে আগুন ‘অনুপমা’ – Bengali News | Angry rupali ganguly lashes out at fawad khan for his views on operation sindoor

Spread the love

ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে। সেনাবাহিনী দেশবাসীর প্রাণ রক্ষা করে পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে দিনরাত। এর মধ্যে পাকিস্তানের কিছু অভিনেতা-অভিনেত্রীর মন্তব্যে রেগে আগুন বলিউডের কিছু অভিনেতা-অভিনেত্রী। ফওয়াদ খান বলিউডে করণ জোহরের ক্যাম্পের প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। ভারতে বেশ কয়েকটা কাজ করার পর তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা বেড়েছে। কিন্তু অপারেশন সিঁদুর নিয়ে এমন মন্তব্য করেছেন অভিনেতা, যে দেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-র প্রধান মুখ রূপালি গঙ্গোপাধ্যায়, ফওয়াদকে টুইটারে আক্রমণ করতে বাধ্য হলেন। অপারেশন সিঁদুর নিয়ে ফওয়াদের বক্তব্য, ”লজ্জাজনক আক্রমণে যাঁরা প্রাণ হারালেন, তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাঁদের পরিবার যেন শক্তি পায়, এই পরিস্থিতিতে। যাঁরা প্রাণ হারালেন তাঁদের আত্মার শান্তি কামনা করি। একটাই অনুরোধ, অশান্তির পরিবেশে ইন্ধন জোগাবেন না। নিরীহ মানুষের প্রাণ যাক, সেটা কাম্য নয়।” অপারেশন সিঁদুরকে এমন সরাসরি ‘শেমফুল’ বলে দাগিয়ে দেওয়ার কারণে রূপালি ফওয়াদকে লিখেছেন, ”আপনি যে ভারতে কাজ করেছেন সেটাই ‘শেমফুল’!” এই পোস্টে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, অপারেশন সিঁদুর-এর মতো নানা হ্যাশট‍‍্যাগ ব্যবহার করেছেন অভিনেত্রী। রূপালির এমন পদক্ষেপে তাঁকে অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা। একজন টুইটারে লিখেছেন, ”আপনি যে কথাটা লিখেছেন, সেটা করণ জোহর, অনুষ্কা শর্মা বা রণবীর কাপুরের মতো তারকাদের লেখা উচিত। তবে তাঁরা কোনও বিতর্কে জড়াবেন না বলে, চুপ করে বসে রয়েছেন। আপনার মতো কিছুজন অন্তত দেশের সম্মান রক্ষা করার জন্য এই কথাগুলো বলছেন।” মোটের উপর, মাহিরা খান হোক আর ফওয়াদ খান, পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীদের বা গায়ক-গায়িকাদের জন্য এই মুহূর্তে ভারতে নো-এন্ট্রি বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *