চিকেন নয়, রবিবার জমে উঠুক ভেজিটেবল ললিপপেই, রইল সহজ রেসিপি – Bengali News | Try this vegetable lollipop recipe at your home
সাধারণত আমরা চিকেন ললিপপই খেয়ে থাকি। কিন্তু ভেজিটেবল ললিপপের স্বাদও কিন্তু দুর্দান্ত। আর খুব সহজেই তৈরি হয়ে যায়। তাই রবিবারে আড্ডায়, চায়ের সঙ্গে সংগত দিতেই পারে এই ভেজিটেবল ললিপপ। রইল সহজ রেসিপি।
যা যা লাগবে—
সেদ্ধ আলু ১ কাপ, গাজর কুচি ২ কাপ, পেঁপেকুচি ২ কাপ, ফুলকপি কুচি ২ কাপ, বরবটি কুচি ২ কাপ, মটরশুঁটি ২ কাপ, পেঁয়াজপাতা কুচি ২ কাপ, কাঁচালঙ্কা কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কারি পাউডার ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, নুন পরিমাণমতো, পনিরকুচি ২ কাপ, টোস্টের গুঁড়ো ১২ কাপ, তেল ৩ টেবিল চামচ, ডিম ২ টি, স্বাদমতো নুন, (আজিনোমোতো) ২ চা চামচ।
এই খবরটিও পড়ুন
এভাবে তৈরি করুন—
২ ডিম ফেটিয়ে রাখুন। সেদ্ধ আলুর সঙ্গে অর্ধেক ডিম মাখিয়ে রাখুন। সব সবজি অল্প জলে আধ সেদ্ধ করে জল শুকিয়ে নিন। তেল গরম করে পেঁয়াজ অল্প ভেজে সব সবজি দিয়ে ভাজুন। নুন স্বাদমতো, কারি পাউডার, গোলমরিচগুঁড়ো, কাঁচালঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে সেদ্ধ আলু দিয়ে ভাজুন। ধনেপাতা দিয়ে নামিয়ে নিন। ভাজা সবজি নামিয়ে পনিরকুচি মেশান। সবজি ঠান্ডা হলে ১০-১২ ভাগ করে ললিপপের কাঠিতে সবজির মিশ্রণ লাগিয়ে পছন্দমতো শেপ করে ডিমে চুবিয়ে টোস্টের গুঁড়োর ওপর গড়িয়ে বাদামি রং করে ভাজুন। সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন।