আটারি সীমান্তে আতঙ্কে Pakistan, এবার পতাকা নামিয়ে নিল জঙ্গিদের পালক দেশ! - Bengali News | Pakistan in Panic at Attari Border, Now the Country that Fosters Terrorists has Lowered its Flag! - 24 Ghanta Bangla News
Home

আটারি সীমান্তে আতঙ্কে Pakistan, এবার পতাকা নামিয়ে নিল জঙ্গিদের পালক দেশ! – Bengali News | Pakistan in Panic at Attari Border, Now the Country that Fosters Terrorists has Lowered its Flag!

Spread the love

ভারতীয় সেনা প্রত্যাঘাত করেছে পাকিস্তানের লাহোরে। আর সেই লাহোর থেকে খুবই কাছে ভারতের অমৃতসর। দুই শহরের মধ্যে ভৌগলিক দূরত্ব মাত্র ৫০ কিলোমিটারের মতো। মাঝে শুধু কাঁটাতারের বেড়া। আর এদিকে, অমৃতসর থেকে সীমান্তের দূরত্ব মাত্র ২২ কিলোমিটার। আর অমৃতসরের সবচেয়ে কাছে পাকিস্তানি রেঞ্জার্সদের যে ক্যাম্প রয়েছে সেখান থেকে তারা নামিয়ে দিয়েছে পাক পতাকা।

তবে, সীমান্তের শেষ গ্রাম রাঢ়ওয়াড়িতে এই মূহুর্তে নেই কোনও মানুষ। সকালের দিকে এই গ্রামে মানুষ থাকলেও রাতের দিকে থাকছেন না। অন্যদিকে, অমৃতসর বা চণ্ডীগঢ়ের মতো শহরে সকাল থেকেই এয়ার স্ট্রাইকের ভয়ে বাজছে সাইরেন। মানুষজনকে বাড়ি থেকে বেরতে বারণ করা হচ্ছে। আবার, হোসিয়ারপুরে এসে পড়েছে পাকিস্তানের ছোড়া চিনে তৈরি মিসাইলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *