Supreme Court: ভারত-পাক চরম উত্তেজনার মাঝে ইস্তফাপত্র চাইল সুপ্রিম কোর্ট - Bengali News | Supreme Court seeks resignation of Justice Verma amid high tension between India and Pakistan - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: ভারত-পাক চরম উত্তেজনার মাঝে ইস্তফাপত্র চাইল সুপ্রিম কোর্ট – Bengali News | Supreme Court seeks resignation of Justice Verma amid high tension between India and Pakistan

Spread the love

দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা বাড়ি থেকে নগদ ১৫ কোটি টাকা উদ্ধার হয়েছিল। তারপর থেকেই তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। কী ভাবে এত টাকা হয়েছিল, সেই নিয়েও শুরু হয়েছিল তদন্তও। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ৩ সদস্যের একটি কমিটি গঠন করে দেন। সূত্রের খবর, ওই তদন্তের রিপোর্ট আসার পরেই এবার বিচারপতি ভার্মার কাছে ইস্তফাপত্র চাইলেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি তিন সদস্যের প্যানেলের ওই তদন্তের রিপোর্ট ইতিমধ্যি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও পাঠিয়েছেন। ওই রিপোর্টে বিচারপতি ভার্মার জবাব রয়েছে বলেই জানা গিয়েছে।

বিচারপতি ভার্মাকে অপসারণের প্রক্রিয়া শুরু করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ইন-হাউস প্রসিডিওরের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়কেই চিঠি লিখেছেন। যার সঙ্গে ০৩.০৫.২০২৫ তারিখের ৩ সদস্যের কমিটির তদন্ত রিপোর্টের একটি অনুলিপি এবং বিচারপতি যশবন্ত ভার্মার কাছ থেকে প্রাপ্ত ০৬.০৫.২০২৫ তারিখের জবাব চিঠি বা প্রতিক্রিয়াও যুক্ত করা হয়েছে।”

প্রসঙ্গত, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারকের বাসভবনে অগ্নিকাণ্ডের পর নগদ অর্থ উদ্ধারের অভিযোগ খতিয়ে দেখার জন্য প্রধান বিচারপতি ২২ মার্চ পঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি জি এস সান্ধাওয়ালিয়া এবং কর্ণাটকের হাইকোর্টের বিচারপতি অনু শিবরমনকে নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন।

বিচারপতি ভার্মা ৫ এপ্রিল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন। কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর, প্রধান বিচারপতি খান্না ৪ মে বিচারপতি ভার্মাকে চিঠি লিখে রিপোর্টের একটি কপি শেয়ার করেন। জানা গেছে, প্রধান বিচারপতি প্রতিবেদনের শুরুতে বিচারপতি ভার্মার পদত্যাগের বিকল্পটি উল্লেখ করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *