বিরাট হাত এগোলেন, অনুষ্কা পাত্তাই দিলেন না! বিরুষ্কা সম্পর্কে ফাঁটল? – Bengali News | Anushka sharma and virat kohli video goes viral
অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির একটি ভিডিও হঠাৎই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে গুঞ্জনপাড়ায় রটে গিয়েছে, অনুষ্কা ও বিরাটের সুখের সংসারে হঠাৎই কালো ছায়া। হঠাৎই দুজনের সম্পর্কে চিড়! আর এর নেপথ্যে নাকি রয়েছেন বিরাট কোহলি এবং অভনীত কৌর!
ব্য়াপারটা একটু বিশদে বলা যাক বরং। কয়েকদিন আগেই খবরে রটে যায়, বিরাট কোহলি নাকি অভিনেত্রী অভনীত কৌরের ইনস্টাগ্রাম ছবি দেখে লাইকের পর লাইক দিয়েছেন। তবে এরকম ঘটনা একেবারেই অস্বীকার করেছেন বিরাট। বিরাট নিজেই জানিয়ে ছিলেন সোশাল মিডিয়ার অ্যালগোরিদমের জন্যই এমনটা ঘটেছে। তিনি নিজে থেকে কিছুই করেননি।
এই খবরটিও পড়ুন
গুঞ্জনে রয়েছে, এই ঘটনার পর থেকেই বিরাটের উপর নাকি একটু রেগে রয়েছেন অনুষ্কা। আর সেই কারণে নাকি বিরাটের থেকে দূরত্বও রাখছেন তিনি। আর তার প্রতিফলন দেখা গিয়েছে, অনুষ্কা ও বিরাটের এই ভাইরাল ভিডিওতে।
কী দেখা গিয়েছে এই ভিডিয়োতে?
অনুষ্কা ও বিরাটের যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, গাড়ি থেকে নামছেন অনুষ্কা। গাড়ির দরজার সামনে গিয়ে বিরাট, অনুষ্কার সামনে গিয়ে হাত এগিয়ে দিলেন। কিন্তু অনুষ্কা বিরাটের হাত তো ধরলেনই না, উলটে বিরাটকে পাত্তা দিলেন না। আর এই ভিডিয়ো দেখেই অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার করেছেন। অনেকেই মনে করছেন অনুষ্কা ও বিরাটের সুখের সংসারে অশান্তি শুরু বিরাট ও অভনীতকে কেন্দ্র করে।
Virat Kohli & @AnushkaSharma Seen At Lupa Restaurant In MG Road, Bengaluru.🤍
.
.
.#Virushka #RCB #IPL25 @imVkohli pic.twitter.com/8e7XcmesUO— virat_kohli_18_club (@KohliSensation) May 6, 2025