PSL 2025: ভারতের ড্রোন হামলায় ধ্বংস রাওয়ালপিন্ডি স্টেডিয়াম, যুদ্ধের আবহে বন্ধের পথে পাকিস্তানের ক্রিকেট! - Bengali News | Drone Attack effects, Rawalpindi cricket stadium damaged ahead of PSL match, reports several social media handles - 24 Ghanta Bangla News
Home

PSL 2025: ভারতের ড্রোন হামলায় ধ্বংস রাওয়ালপিন্ডি স্টেডিয়াম, যুদ্ধের আবহে বন্ধের পথে পাকিস্তানের ক্রিকেট! – Bengali News | Drone Attack effects, Rawalpindi cricket stadium damaged ahead of PSL match, reports several social media handles

Spread the love

PSL 2025: ভারতের ড্রোন হামলায় ধ্বংস রাওয়ালপিন্ডি স্টেডিয়াম, যুদ্ধের আবহে বন্ধের পথে পাকিস্তানের ক্রিকেট!

‘অপারেশন সিঁদুর’ এর পর সিঁদুরে মেঘ এ বার পাকিস্তান ক্রিকেটে! পাক ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগ বন্ধের পথে। আইপিএলের ধাঁচে ২০১৫ সালে শুরু হয়েছিল পিএসএল। বর্তমানে ভারত-পাকিস্তান যুদ্ধের যে আবহ তৈরি হয়েছে, তার আঁচ এসে পড়েছে খেলার মাঠেও। আইপিএলে রবিবার হতে চলা পঞ্জাব-মুম্বই ম্যাচের ভেনু ধরমশালার জায়গায় বদলে হয়েছে আমেদাবাদ। এই পরিস্থিতিতে পিএসএল নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ড্রোন হামলার জেরে ভেঙে গুড়িয়ে গিয়েছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম।

ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর পিএসএলে খেলা বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরতে উদগ্রীব। ইংল্যান্ডের ক্রিকেটার ডেভিড উইলি, ক্রিস জর্ডনসহ বেশ কয়েকজন ইংরেজ ক্রিকেটার দেশে ফিরতে চাইছেন। ইংল্যান্ডের মোট ৭জন ক্রিকেটার খেলছেন পিএসএলে। বাংলাদেশেরও দু’জন ক্রিকেটার খেলছেন পিএসএলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। অবস্থা বুঝে বিসিবি সিদ্ধান্ত নেবে। 

ভেঙে গুড়িয়ে গেল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। তড়িঘড়ি রাওয়ালপিন্ডি থেকে ক্রিকেটারদের সরানোর পদক্ষেপ পাক ক্রিকেট বোর্ডের। পাকিস্তান সুপার লিগ চলছে। আজ রাতেই পেশোয়ার বনাম করাচির ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *