Pakistani: হোয়াটসঅ্যাপে ২০ হাজারের বেশি কনট্যাক্ট, বিরাটির আজাদ কি পাক গুপ্তচর? সন্ধিহান তদন্তকারীরা – Bengali News | Pakistani More than 20,000 contacts on WhatsApp, is Virat’s Azad a Pakistani spy? Investigators doubt
পাকিস্তানের নাগরিক আজাদ মল্লিকImage Credit source: TV9 Bangla
কলকাতা: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে বিরাটি থেকে গ্রেফতার পাকিস্তানি আজাদ কি আদতে পাক গুপ্তচর? তদন্তে যা যা তথ্য উঠে আসছে, তাতে আরও বেশি করে সন্ধিহান ইডি। সূত্রের খবর, আজাদের মোবাইল থেকে পাকিস্তানে নাগরিকদের সঙ্গে কথোপকথনের তথ্য পেয়েছে ইডি। আজাদের দুটি মোবাইল থেকে উদ্ধার ২০ হাজার পাতার নথি। পাসপোর্ট বানানোর প্রচুর ছবি। প্রচুর ভয়েস রেকর্ড উদ্ধার। কার সাথে কী কথা হয়েছে, সেগুলো ডিকোড করছে ইডি।
ISD নম্বরের সূত্র ধরে জানা যাচ্ছে আজাদ পাকিস্তানে যোগাযোগ রাখতো। আজাদের মোবাইল থেকে মিলেছে ২০ হাজারের বেশি হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট। পাকিস্তানের সেই নম্বর কী আজাদের পাক হ্যান্ডলারের জানতে চায় কেন্দ্রীয় গোয়েন্দারা। হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে আজাদকে জেরা করে করতে চায় ইডি। আজাদকে আরও পাঁচ দিনের জন্য হেফাজতে চাইল ইডি।
আরও জানা যাচ্ছে, বেশ কিছু ‘ সন্দেহজনক ‘ গ্রুপে যুক্ত ছিল আজাদ। পাসপোর্ট জালিয়াতির টাকা বাংলাদেশে হাওয়ালা মারফত পাঠাত আজাদ। সেই টাকা ঘুরপথে ‘টেরর ফান্ডিংয়ে’ ব্যবহার হচ্ছিল কিনা দেখা হচ্ছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
জেরায় ইডি আরও জানতে পেরেছে, ২০২০ সালের পর ভারতে আজাদ একজন ভারতীয় মহিলাকে বিয়ে করেন। তারপর স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিচয়পত্র ব্যবহার করে আজাদ মল্লিক নামে ভোটার কার্ড তৈরি করে। তিনি দাবি করেছেন, হিন্দু শাস্ত্রমতে মন্দিরে গিয়েই ওই মহিলাকে বিয়ে করেছিলেন তিনি। বাংলাদেশে আজাদের আরও এক স্ত্রী রয়েছেন। একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে যাচ্ছেন আজাদ। তদন্ত সহযোগিতা করছেন না বলে জানা গিয়েছে। তদন্তকারীরা বলছেন, এই ধরনের প্রশিক্ষণ, অর্থাৎ প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে কায়দা করে এড়িয়ে যাওয়ার যে কায়দা, তা সাধারণত গুপ্তচর কিংবা এজেন্টদের দেওয়া হয়ে থাকে। আজাদ কি কোনওভাবে আইএসআই এজেন্ট? সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। উড়িয়ে দিচ্ছে না এনআইএ। দু’দফায় আজাদকে জেরা করেছেন তদন্তকারীরা।
