Liver: গরমের জন্য দুর্বল-ক্লান্ত লাগছে? সমস্যাটা লিভারে নয়তো? কী ভাবে বুঝবেন? – Bengali News | How to whether you are feeling exhausted and tired for hot weather or Liver disease
আমাদের শরীরের অনেক কিছুই নির্ভর করে লিভার কেমন আছে তার উপরে। লিভারে কোনও সমস্যা দেখা দিলে তার প্রভাব পড়ে সারা শরীরের উপরেই। অনিয়মিত খাদ্য অভ্যাস, অনিয়ন্ত্রিত জীবন যাপন, অতিরিক্ত মদ্যপান এই সব কিছুর প্রভাব পড়ে আমাদের শরীরের উপরে। লিভারে সমস্যা দেখা দিলে আগে থেকেই তা জানিয়ে দেয় আমাদের শরীর। কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
১। বিভিন্ন কারণে পেটে যন্ত্রণা হতে পারে। তবে লিভারজনিত সমস্যার অন্যতম লক্ষণ হল পেটে ব্যথা। একটানা পেটে ব্যথা হয়ে গেলে বিষয়টিকে অবহেলা করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শে লিভার পরীক্ষা করানো উচিত।
২। গরমে শরীর অত্যধিক দুর্বল হয়ে পড়ছে। তার উপর কাজের চাপ রয়েছে। দুর্বল লাগছে মানেই তার নেপথ্যে ক্লান্তি, সব সময় তা নাও হতে পারে। লিভারের সমস্যা থেকেও ক্লান্তি আসতে পারে। সাবধান হন।
৩। ফ্যাটি লিভারের কারণে শরীর থেকে দূষিত পদার্থ ভাল করে বেরোতে পারে না। তাই প্রস্রাবের রং ও গন্ধের দিকে নজর রাখুন। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার পরেও একটানা প্রস্রাবের রং হলুদ হতে থাকলে এবং দুর্গন্ধ থাকলে ফ্যাটি লিভার সম্পর্কে সচেতন হোন।
৪। জন্ডিসের মতো অসুখের নেপথ্যে থাকতে পারে লিভারের অসুখ। লিভার বিগড়ে গেলেই তখন এই ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। ঘন ঘন জন্ডিস হলে অতি অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।