Helicopter Crash: উত্তরকাশীতে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৫ পর্যটক – Bengali News | Several tourists killed as helicopter crashes near Uttrakhand’s Uttarkashi
হেলিকপ্টারটি কেন ভেঙে পড়ল, তা জানতে তদন্ত শুরু হয়েছেImage Credit source: ANI
উত্তরকাশী: পর্যটকদের নিয়ে ভেঙে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভেঙে পড়ল হেলিকপ্টার। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় মৃত্যু হল ৫ পর্যটকের। একজন আহত হয়েছেন। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। মৃতদের পরিজনদের সমবেদনা জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, হেলিকপ্টারে ৬ জন ছিলেন। দেরাদুন থেকে হর্সিল হেলিপ্যাড যাচ্ছিল। হর্সিল হেলিপ্যাড থেকে গাড়িতে করে ৩০ কিমি দূরে গঙ্গনানি যাওয়ার কথা ছিল পর্যটকদের। হর্সিল হেলিপ্যাডে পৌঁছনোর আগেই ভেঙে পড়ে হেলিকপ্টার। খবর পেয়েই পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং জেলা প্রশাসনের টিম। উদ্ধার করা হয় পর্যটকদের। ৫ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে।
দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী লেখেন, “আধিকারিকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছি।” আহতের চিকিৎসায় সবরকম ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তিনি।
