সাড়ে ৭টার পর বাড়ি থেকে বেরোবেন না, সীমান্তে সতর্ক করছে BSF – Bengali News | BSF Do not leave your home after 7.30 pm, BSF warns in border Village
সীমান্তে প্রচার BSF-রImage Credit source: TV 9 Bangla
কলকাতা: “সাতটা-আটটার পর বাড়ি থেকে বেরোবেন না। বাচ্চাদের বাইরে ঘুরতে দেবেন না। সাড়ে সাতটার পর এই জায়গাগুলিতে কার্ফু চালু হয়ে যায়। সীমান্ত এলাকায় কার্ফু এমনিই থাকে। কিন্তু, সেটা এবার ভাল করে মেনে চলতে হবে।” সাফ কথা, বিএসএফের। এ নিয়ে এদিন সীমান্তবর্তী এলাকায় সচেতনতা প্রচার শুরু করলো BSF। বৃহস্পতিবার বিকালে জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবারি গ্রাম পঞ্চায়েতের জমাদার পাড়া গ্রামে এই প্রচার করতে দেখা যায় BSF এর ৯৩ নম্বর ব্যাটেলিয়নের এসিস্ট্যান্ট কমান্ডেন্ট মনোজ কুমারকে।
পহেলগাঁওয়ের ঘটনার পর যে ভারত-পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে এদিন তা ভাল করে গ্রামবাসীদের বোঝাতে দেখা যায় বিএসএফ-কে। গ্রামেরই একটি মাঠে বেশ কিছু গ্রামবাসীদের নিয়ে দীর্ঘক্ষণ চলে আলোচনা। বাংলাদেশের মাটিতে ব্যবহার করে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়েও যাতে কোনওভাবেই পাক অনুপ্রবেশ না হয় বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয় বারবার।
বিএসএফের সাফ কথা, “বাড়ির বাচ্চারা যাতে সন্ধ্যার পর বাড়ির বাইরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বাড়িতে অচেনা কাউকে আনবেন না। এলাকায় অজানা ব্যক্তিদের দেখলেই সতর্ক হতে হবে।” বিএসএফের উদ্য়োগে খুশি এলাকার বাসিন্দারাও। এলাকাতেই থাকেন আব্দুল আলম। তিনি বলছেন, “বিএসএফ আজ আমাদের সতর্ক করেছে। ওরা আমাদের পাশে আছে। এখানেও খুব সক্রিয় রয়েছে। বাংলাদেশে থেকে কোনও অনুপ্রবেশকারী এপারে এলেই, কোনও সন্দেহভাজনকে দেখতে পেলে পঞ্চায়েতে জানানোর কথা বলেছে।”