পাকিস্তানের F-16 যুদ্ধবিমান ধ্বংস, পাইলটকে গ্রেফতার করল ভারত - Bengali News | Pakistan f 16 fighter jet demolished pilot captured by india - 24 Ghanta Bangla News
Home

পাকিস্তানের F-16 যুদ্ধবিমান ধ্বংস, পাইলটকে গ্রেফতার করল ভারত – Bengali News | Pakistan f 16 fighter jet demolished pilot captured by india

বড় খবর। পাকিস্তানের যুদ্ধবিমানকে ধ্বংস করেছে ভারত। জয়সালমীরে নামানো হয় পাকিস্তানের F-16 বিমানকে। ওই বিমানের পাইলটকে জীবন্ত অবস্থায় ধরেছে ভারত। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ভারতের ‘অপারেশন সিঁদুরে’র পরই গায়ে ফোস্কা পড়েছে পাকিস্তানের। পাল্টা হামলা চালানোর চেষ্টা করছে তারা। রাত হতেই জম্মু-কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি থেকে শুরু করে রাজস্থানের জয়সালমীর, পঞ্জাব সহ একাধিক জায়গায় হামলার চেষ্টা করছে। হামাসের কায়দায় ঝাঁকে ঝাঁকে ড্রোন দিয়ে হামলা করার চেষ্টা করছে পাকিস্তান। তবে তা প্রতিহত করেছে ভারত।

ভারতে হামলা চালাতে এসেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। ধ্বংস করা হয়েছে এফ-১৬ যুদ্ধবিমান। একটা নয়, তিন-তিনটে যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। এরইমধ্য়ে জয়সালমীরে যে এফ-১৬ বিমানটিকে নামানো হয়েছে, তার পাইলটকে হাতেনাতে ধরেছে ভারত।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *