চা তৈরির পর চা পাতা ফেলে দিচ্ছেন? এর অন্য ব্যবহার জানলে অবাক হয়ে যাবেন - Bengali News | Try these easy tips to reuse of tea leaves - 24 Ghanta Bangla News
Home

চা তৈরির পর চা পাতা ফেলে দিচ্ছেন? এর অন্য ব্যবহার জানলে অবাক হয়ে যাবেন – Bengali News | Try these easy tips to reuse of tea leaves

Spread the love

চা তৈরির পর অনেকেই চায়ের পাতা ফেলে দেয়। অনেকে আবার গাছে সার হিসেবেও ব্যবহার করে থাকেন। তবে এছাড়াও চাপাতা কাজে লাগে আরও অনেক কাজে। যা কিনা খুব কম লোকেই জানেন।

১) চায়ের পাতায় রয়েছে অ্যান্টি অ্যাক্সিডেন্ট। শরীরে আঘাত লাগলে বা জখম হলে সেখানে অনায়াসে চা পাতা সিদ্ধ লাগিয়ে দিন। দেখবেন আরাম পাবেন।

এই খবরটিও পড়ুন

২) সারাদিন কম্পিউটারের সামনে থাকেন? সিদ্ধ হওয়া চা পাতা ভাল করে ঠান্ডা করে নিন। একটা পরিষ্কার কাপড়ে ব্যবহার হওয়া চা পাতা নিয়ে চোখে হালকা করে ঠান্ডা সেঁক দিন। দেখবেন চোখের ক্লান্তি দূর হবে।

৩) ব্রণর সমস্যায় ভুগছেন? ব্যবহার হওয়া চা কিছুক্ষণ পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন। তারপর সেই জলে তুলো ভিজিয়ে মুখ মুছে নিন। সপ্তাহে অন্তত তিনদিন করুন। দেখবেন সমস্যা দূর হবে।

৪) বাড়ির কাঠের আসবাবপত্র দীর্ঘদিন মজবুত রাখতে চা পাতার জুড়ি মেলা ভার। ব্যবহার হওয়া চায়ের পাতাকে ফের সিদ্ধ করুন। যে লিকারটি তৈরি হবে, তা দিয়ে আসবাবপত্র নিয়মিত মুছলে বেশিদিন টিকবে এবং চকচকেও থাকবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *