Operation Sindoor: নিরীহ ভারতীয় গ্রামবাসীদের ওপর পাল্টা গোলাবর্ষণ পাকিস্তানের, মৃত বেড়ে ১৫, জবাব দিচ্ছে ভারতও, প্রকাশ্যে ভিডিয়ো - Bengali News | Pakistan retaliates against innocent Indian villagers, death toll rises to 15, India is also responding, video released - 24 Ghanta Bangla News
Home

Operation Sindoor: নিরীহ ভারতীয় গ্রামবাসীদের ওপর পাল্টা গোলাবর্ষণ পাকিস্তানের, মৃত বেড়ে ১৫, জবাব দিচ্ছে ভারতও, প্রকাশ্যে ভিডিয়ো – Bengali News | Pakistan retaliates against innocent Indian villagers, death toll rises to 15, India is also responding, video released

জবাব দিচ্ছে ভারতীয় সেনা (প্রকাশ্যে ভিডিয়ো)Image Credit source: TV9 Network

নয়া দিল্লি: অপারেশন সিঁদুর এখনও জারি, জানাল ভারতীয় সেনা। ভারতের প্রত্যাঘাতে নিকেশ শতাধিক জঙ্গি। কিন্তু প্রত্যাঘাতের শিক্ষা নেই পাক সেনার। পাল্টা হামলা পাকিস্তানের। প্রাণ হারালেন ১৫ জন নিরীহ ভারতীয়। আহত কমপক্ষে ৪৩ জন।
জানা যাচ্ছে, অপারেশন সিঁদুরের জবাব দিতে পাকিস্তান যখন গোলাগুলি-শেল ছুড়তে শুরু করে। পুঞ্চ ও  তাংধর এলাকায় চলে বেপরোয়া বোমা বর্ষণ। তাতে ১৫ জনের মৃত্যু হয়।

অপারেশন সিঁদুরে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর শিরদাঁড়া ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারত। একটি ভিডিয়ো সামনে এসেছে, দেখা যাচ্ছে, এখনও শেলিং করছে পাকিস্তান। প্রত্যাঘাত করছে ভারতীয় সেনাও। ‘ভারত মাতা কী জয়’ বলে জবাব দিচ্ছে ভারতীয় সেনা।

অপারেশন সিঁদুরের আগে ভারতের কৌশলই বুঝতে পারেনি পাকিস্তান। পাকিস্তান সেনার কাছে কোনও খবরই ছিল না, ভারতীয় সেনা কীভাবে স্ট্রাইক করবে।  ভারতীয় সেনার তরফে যে বিশেষ ধরনের অস্ত্র, বিশেষ করে যে স্পেশ্যালাইজড ড্রোন ব্যবহার করা হয়েছিল, তা আগে কখনও ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করেনি। প্রথমে জঙ্গিঘাঁটিগুলোর ছবি তোলা, তারপর সেখানে মিসাইল ফায়ার করা। ড্রোন দিয়েই প্রথম হয় হামলা।

আরও একটি উল্লেখযোগ্য বিষয়, পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলোর ছবি স্যাটেলাইটের মাধ্যমে সেনার ওয়্যার কন্ট্রোলরুমে চলে আসে। জঙ্গিদের প্রশিক্ষণ কোথায় চলছে, তা বোঝা অত্যন্ত সহজ হয়ে গিয়েছিল ভারতীয় সেনার কাছে। বেছে বেছে সেই সব ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *