War Siren: যুদ্ধের সাইরেন কীভাবে বুঝবেন? কতদূর থেকে শোনা যায়? – Bengali News | How to identify a war siren? how far does the sound travel? know the answer
নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনা বাড়ছে। পড়শি এই দেশের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত। ইসলামাবাদের সঙ্গে টানাপোড়েনের আবহে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে প্রস্তুত থাকার জন্য দেশের প্রায় আড়াইশো জায়গায় মক ড্রিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্র নির্দেশ দিয়েছে, সাইরেন বাজিয়ে মানুষকে যুদ্ধের সাইরেন চিনতে শেখানো হোক এবং সেই সময় কীভাবে নিজেদের রক্ষা করতে হবে সে সম্পর্কে জনগণকে সচেতন করা হোক।
১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের আগে এমন মক ড্রিল হয়েছিল। তারপর এই প্রথম মক ড্রিল হতে চলেছে। এমন পরিস্থিতিতে, আপনার জানা গুরুত্বপূর্ণ যে এই সাইরেন কী? এটি কোথায় ইনস্টল করা হবে? আর এটা কেমন শোনাবে? কতদূর পর্যন্ত শোনা যায়? আর যখন এটি আওয়াজ করে, তখন মানুষের কী করা উচিত? এখানে আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন।