Met Gala 2025: থাকে মাংস, অথচ নিষিদ্ধ পেঁয়াজ-রসুন! মেট গালার এমন আজব নিয়মের কারণ কী জানেন? – Bengali News | All you need to know about the unique rules and rituals of Met Gala
মেট গালায় প্রতিবার নির্দিষ্ট থিম থাকে। সেই থিম অনুযায়ী পোশাক নির্বাচন করতে হয় তারকাদের। এ বছরের থিম ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। মূলত দাসপ্রথা নিষিদ্ধের পর কীভাবে আটলান্টিকপ্রবাসী কৃষ্ণাঙ্গরা নিজেদের পরিচয় বিশ্বের সামনে তুলে ধরেছেন, সেটাই থিম। তারকাদের পোশাকেও তাই কৃষ্ণাঙ্গদের ইতিহাস, স্টাইল ও পরিচয় উঠে এসেছে। শোনা যায়, যে ডিজাইনারের পোশাকই বানানো হোক না কেন, অ্যানা উইনটোরের অনুমতি ছাড়া নাকি তা পরাও নিষিদ্ধ।