India vs Pakistan: ‘নিয়ন্ত্রণ রেখা দিয়ে ঢুকবে…’, কিছু ‘ঘটার’ আগেই ‘জ্বরে কাঁপুনি’ দিচ্ছে পাক প্রতিরক্ষা মন্ত্রীর – Bengali News | Pakistan Defence Minister Khawaja Asif Warns India Could Strike Anytime
ইসলামাবাদ: ভয়ে কাঁপছে পাকিস্তান। প্রথমে তথ্য ও সম্প্রচার মন্ত্রী,এবার খোদ প্রতিরক্ষা মন্ত্রী। দু’জনের মুখেই উঠে এল একই আশঙ্কার কথা। কিন্তু আশঙ্কাটা কী? তা হল যে কোনও মুহূর্তে নাকি হামলা চালাতে পারে ভারত।
সোমবার পড়শি দেশের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফের দাবি, ‘ভারত যে কোনও মুহূর্তে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা হয়ে হামলা পাকিস্তানের উপর হামলা চালাতে পারে।’ তাঁর আরও দাবি, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী পহেলগাঁও হামলার ভিত্তিতে আন্তর্জাতিক স্তরে তদন্তের দাবি জানিয়েছেন। এই তদন্ত ফাঁস করবে, ভারত নাকি তাদের অভ্যন্তরীণ অন্য কোনও গোষ্ঠী ওই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা।’
পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছে ভারত। কিন্তু তার পাল্টা বারংবার পাকিস্তান সেই অভিযোগকে নস্যাৎ করে ভারতের দিকেই গোটা ঘটনার দায় ঠেলছে।
প্রসঙ্গত, সেদেশের প্রতিরক্ষা মন্ত্রীর মতো সপ্তাহ কয়েক আগে একই ভাবে পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার ভারতের গতিবিধি নিয়ে আশঙ্কা প্রকাশ করে। তাঁর দাবি, ‘গোপন সূত্রে আমরা খবর পেয়েছি ভারত সম্ভবত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে সেনা অ্যাকশনে নামতে পারে। আমরা তাদের বারংবার জানিয়েছি, এই গোটা হামলার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। কিন্তু তারপরেও প্রকাশ্যে আসছে এমন তথ্য।’
