Bharat Peace March in Munich: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে মিউনিখে প্রবাসী ভারতীয়দের মিছিল, শান্তির বার্তা - Bengali News | Bharat Peace March in Munich: Indian Diaspora unites in a powerful call for peace, justice, and solidarity - 24 Ghanta Bangla News
Home

Bharat Peace March in Munich: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে মিউনিখে প্রবাসী ভারতীয়দের মিছিল, শান্তির বার্তা – Bengali News | Bharat Peace March in Munich: Indian Diaspora unites in a powerful call for peace, justice, and solidarity

Spread the love

মিউনিখে প্রবাসী ভারতীয়দের শান্তি মিছিলImage Credit source: TV9 Bangla

মিউনিখ: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার তীব্র নিন্দা করে জার্মানির মিউনিখে শান্তি মিছিল করলেন প্রবাসী ভারতীয়রা। শান্তি, ন্যায় ও সংহতির আহ্বান জানালেন। হাতে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামেন সাতশোর বেশি প্রবাসী ভারতীয়। ভবিষ্যতে যাতে এমন জঙ্গি হামলা না হয়, তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন মিছিলে অংশগ্রহণকারীরা।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়। বিশ্বের বিভিন্ন দেশ হামলার তীব্র নিন্দা করেছে। সন্ত্রাসবাদ দমনে ভারতকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই খবরটিও পড়ুন

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করে মিউনিখে সমবেত হন প্রবাসী ভারতীয়রা। শনিবার এই মিছিলে অংশ নিয়েছিলেন জার্মানির বিখ্যাত কার্ডিওলজিস্ট তথা বুন্দেশট্যাগের সদস্য হানস থেইস। মিছিলেন অংশ নেন আপার বাভারিয়া জেলা কাউন্সিলের সদস্য তথা এলএইচমিউনিখের সিটি কাউন্সিলর ডেলি বালিদেমাজ।

হাবস তাঁর বক্তব্যে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানান। সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, “শান্তি মিছিলের মাধ্যমে বিশ্বকে জোরালে বার্তা দেওয়া যায় যে আমরা জোটবদ্ধ। যারা ঘৃণা ছড়ায়, তাদের প্রত্যাখ্যান করছি। ভবিষ্যতে যাতে এমন জঙ্গি হামলা না হয়, তা নিশ্চিত করতে হবে। হামলাকারীদের বিচারের কাঠগড়ায় তুলতে হবে।”

এই মিছিলে পড়ুয়া থেকে বয়স্ক, সবাই হাঁটেন। সংগঠনের তরফে জানানো হয়েছে, শুধু মিছিল করেই থেমে থাকবেন না তাঁরা। আরও কর্মসূচি নেওয়া হবে। অনুষ্ঠানের প্রধান আয়োজক শিবাঙ্গী কৌশিক এবং দিব্যাভ ত্যাগী বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের পৃথিবীতে সন্ত্রাসের কোনও স্থান নেই। ভারত ঐক্যবদ্ধ, শক্তিশালী।”

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *