Balurghat miscreant attack: দিদিকে বাঁচাতে গিয়ে ঝরল প্রাণ, ভাইয়ের গলার নলি কেটে দিল দুষ্কৃতী – Bengali News | Balurghat: miscreant murder younger brother while he save his sister in balurghat
দিদিকে বাঁচাতে গিয়ে ভাইয়ের মৃত্যু
Image Credit source: Tv9 Bangla
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে স্বর্ণলতা সোরেনের ঘরের খাটের নিচে হাতে পেট্রোল ও ছুরি নিয়ে লুকিয়ে ছিল হেমন্ত মুর্মু নামে এক দুষ্কৃতী। মালদা জেলার বুলবুল চণ্ডী এলাকার বাসিন্দা তিনি। এলাকাবাসীর দাবি, স্বর্ণলতা সোরেনের পূর্ব পরিচিত। রাতে খাওয়ার পর স্বর্ণলতা যখন তার ঘরে যায়, তখন দেখতে পায় তার খাটের নিচে কেউ একজন শুয়ে রয়েছে। দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে তাঁর ভাই জিমেন টুডুকে ঘটনার জানায়।
অভিযোগ, জিমেন তাঁর ঘরে ঢুকে হেমন্ত মুর্মুকে খাটের তলা থেকে বের করতেই ঝাঁপিয়ে পড়ে স্বর্ণলতার উপর। অভিযোগ, চাকু দিয়ে আঘাত করতে শুরু করে। এরপরই স্বর্ণলতাকে বাঁচাতে এগিয়ে আসে তাঁর ভাই। অভিযোগ, সে সময় জিমেনের গলায় ছুরি চালিয়ে দেয় হেমন্ত। শ্বাসনালী কেটে মৃত্যু হয় জিমেন টুডুর।
এ দিকে, ঘটনার পর থেকে পলাতক আততায়ী হেমন্ত মুর্মু। খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে। আততায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্বর্ণলতা বলেন, “আমি ঘরের লাইট জ্বালাতে যাই। তখন দেখি চোর খাটের নিচে শুয়ে আছে। আমি ভাইকে বলেছিলাম একটা চোর ঘরের নিচে শুয়ে আছে। ভাই ওকে টেনে বার করে। তখনই কথাকাটাকটি আর তারপরই এই ঘটনা।”
