৬ ঘণ্টা ধরে চলে অপারেশন, তিনদিন পরে ফের অস্ত্রোপচার, পবনদীপকে নিয়ে বড় আপডেট - Bengali News | Indian idol fame pawandeep rajan health update - 24 Ghanta Bangla News
Home

৬ ঘণ্টা ধরে চলে অপারেশন, তিনদিন পরে ফের অস্ত্রোপচার, পবনদীপকে নিয়ে বড় আপডেট – Bengali News | Indian idol fame pawandeep rajan health update

সোমবার ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর হাসপাতালে রয়েছেন ইন্ডিয়ান আইডল ১২ খ্যাত গায়ক পবনদীপ রাজন। প্রথমে শোনা গিয়েছিল তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। তবে গায়কের পরিবার ও টিমের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় এক পোস্ট করে জানাল হল, পবনদীপ আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

সোশাল মিডিয়ার পোস্ট অনুযায়ী, পবনদীপের শরীরে বহু হাড় ভেঙেছে। ক্ষতও রয়েছে। এই দুর্ঘটনার পরে স্বাভাবিকভাবেই গায়কের পরিবার ও অনুরাগীরা দুশ্চিন্তায় ছিলেন। প্রায় ৬ ঘণ্টা ধরে অপারেশন চলে তাঁর। চিকিৎসকদের কথায় অস্ত্রোপচার সফলও হয়েছে। এই মুহূর্তে পবনদীপ রয়েছেন আইসিইউতে ডাক্তারদের কড়া নজরে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী তিন থেকে চারদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে। তারপর ফের অস্ত্রোপচার হবে তাঁর।

এই পোস্টে আরও লেখা হয়, পরিবার, বন্ধুবান্ধব, অনুরাগীদের প্রার্থনা ও আশীর্বাদে পবনদীপ আগের থেকে অনেকটাই ভাল রয়েছেন। সবাইকে ধন্যবাদ।

উত্তর প্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন জনপ্রিয় পবনদীপ। হাইওয়েতে আচমকাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে পবনের গাড়ি। গায়কের সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর ড্রাইভার এবং বন্ধু অজয় মাহার।

ইন্ডিয়ান আউডল ১২ থেকেই নজরে পড়েন গায়ক পবনদীপ। ছিনিয়ে নিয়েছিলেন সেবারের ইন্ডিয়ান আইডলের সেরার শিরোপা। তারপর থেকেই পবনদীপের কাছে আসতে থাকে নানা গান রেকর্ডিংয়ের অফার, সিনেমাতেও গান গাইছিলেন তিনি। উত্তরাখন্ডের ছেলে পবনদীপ, রাতারাতি তারকা হয়ে ওঠেন। বাংলার মেয়ে গায়িকা অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল, ইন্ডিয়ান আইডল শো চলার সময়। তবে প্রেম গুঞ্জন নিয়ে মুখ খোলেননি কেউ।

পবনদীপের সোশাল মিডিয়ায় এই পোস্টটি করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *