রাজ্যে তৈরি হতে চলেছে নতুন মহকুমা, মুর্শিদাবাদে ঘোষণা মমতার - 24 Ghanta Bangla News
Home

রাজ্যে তৈরি হতে চলেছে নতুন মহকুমা, মুর্শিদাবাদে ঘোষণা মমতার

Spread the love

দাঙ্গাকবলিত মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক সভা থেকে নতুন মহকুমা গঠনের কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে সুতিতে ওই জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুতি, ধুলিয়ান ও ফরাক্কা নিয়ে নতুন মহকুমা হবে। তাহলে আপনাদের আর দূরে যেতে হবে না। তবে রাজনৈতিক মহলের মতে অত্যন্ত স্পর্শকাতর ওই এলাকায় আইন – শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ।

এদিন মমতা বলেন, ‘ফরাক্কা, ধুলিয়ান, সুতি লোকসভা নির্বাচনে মালদার সাথে পড়ে। আর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে। এই জায়গাটায় প্রশাসনকে আরও শক্তিশালী করার জন্য সুতি, ধুলিয়ান ও ফরাক্কা নিয়ে নতুন মহকুমা অফিস তৈরি করা হচ্ছে। আশা করি এক মাস দেড় মাসের মধ্যে হয়ে যাবে। তাহলে আপনাদের আর কষ্ট করে দূরে যেতে হবে না। বাড়ির কাছাকাছি সুতি, ধুলিয়ান ও ফরাক্কার মধ্যবর্তী কোনও স্থানে এই মহকুমা সদর দফতর তৈরি হবে।’

বর্তমানে রাজ্যের ২৩টি জেলায় ৬৯টি মহকুমা রয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মহকুমার সংখ্যা বেড়ে হতে চলেছে ৭০। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ সীমান্ত লাগোয়া অত্যন্ত স্পর্শকাতর ওই এলাকায় আইন – শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ধুলিয়ান, সুতি ও ফরাক্কা জঙ্গিপুর মহকুমার অন্তর্গত। এপ্রিল মাসে এই এলাকায় দাঙ্গায় গোটা দেশে মুখ পুড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের যাতে তেমন পরিস্থিতি তৈরি না হয়, তাই মুখরক্ষা করতে ৩টি ব্লক নিয়ে নতুন মহকুমা ঘোষণা করলেন মমতা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *