গাড়ির পিছনের সিটে দিলজিৎ-শাকিরা! পঞ্জাবি গায়ককে দেখে ভারত নিয়ে কী বললেন পপ তারকা? - Bengali News | Shakira shares car with diljit dosanjh - 24 Ghanta Bangla News
Home

গাড়ির পিছনের সিটে দিলজিৎ-শাকিরা! পঞ্জাবি গায়ককে দেখে ভারত নিয়ে কী বললেন পপ তারকা? – Bengali News | Shakira shares car with diljit dosanjh

Spread the love

মেট গালার লাল কার্পেটে তারকার মেলা। বলিউড, হলিউড যেন মিলেমিশে একাকার। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, মেট গালায় শাহরুখের কিং অবতার। বেবি বাম্প নিয়ে কালো-সোনালি গাউনে নজর কাড়লেন কিয়ারা আদবাণী। অনুরাগীরা ভেবেছিলেন মেট গালার রেড কার্পেটে হয়তো দেখা হবে প্রিয়াঙ্কা ও শাহরুখের। তবে পিগি চপস ও কিং খান মুখোমুখি হয়েছে কিনা জানা যায়নি। কিন্তু এরই মাঝে পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের সঙ্গে ঘটল এক আজব ঘটনা। একই গাড়ির পিছনের সিটে পপ তারকা শাকিরার সঙ্গে দেখা গেল দিলজিৎকে। আর মেট গালার লাল কার্পেটে নামার সময়ই হঠাৎই শাকিরা ফোনের ক্য়ামেরা অন করে যা বললেন, তা অবাক করার মতো।

সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিলাসবহুল গাড়ির পিছনের সিটে বসে দিলজিৎ। গাড়ি থেকে নেমে ফোন ক্যামেরা অন করে দিলজিতের দিকে ঘুরিয়ে শাকিরা বলে উঠলেন, হায় ভারত, কেমন আছো! দিলজিৎ কিন্তু চুপটি করেই বসে ছিলেন। এই ভিডিও দেখেই অনেকে মনে করছেন, দিলজিতের নাম না নিয়ে, তাঁকে অপমানই করেছেন শাকিরা। তবে দিলজিৎ এসবে পাত্তা দেননি। উলটে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শাকিরার সঙ্গে নানান ছবি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *