Mohun Bagan: বড় সমস্যায় মোহনবাগান, ফিফার রোষে আইএসএলে দ্বি-মুকুটজয়ী টিম - Bengali News | Mohun Bagan Super Giant Hit with National Transfer Ban Over Technicality Check Detail in Bengali - 24 Ghanta Bangla News
Home

Mohun Bagan: বড় সমস্যায় মোহনবাগান, ফিফার রোষে আইএসএলে দ্বি-মুকুটজয়ী টিম – Bengali News | Mohun Bagan Super Giant Hit with National Transfer Ban Over Technicality Check Detail in Bengali

Spread the love

সলিডারিটি পেমেন্ট না করায় মোহনবাগানকে ট্রান্সফার ব্যান করল ফিফা। মোহনবাগানের এক বিদেশি ফুটবলার ফিফায় অভিযোগ করায় ক্লাবকে ট্রান্সফার ব্যান করল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সলিডারিটি পেমেন্ট কী? যে বিদেশি ফুটবলারকে সই করিয়েছে মোহনবাগান, তাঁর পুরনো ক্লাব থেকে অ্যাকাডেমিকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। সূত্রের খবর, সেই বিদেশি ফুটবলারের ১০ শতাংশ অর্থ না দেওয়ায় ফিফা অভিযোগ করেন সেই ফুটবলার। এরপরই মোহনবাগানকে ট্রান্সফার ব্যানের সিদ্ধান্ত নেয় ফিফা।

সর্বভারতীয় ফুটবল সংস্থা সবসময়ই ফুটবলারদের অভিযোগের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেয়। মোহনবাগানের ক্ষেত্রেও এমন সিদ্ধান্ত। ফিফায় অভিযোগ জমা পড়ার পরই নড়েচড়ে বসে তারা। এরপরই মোহনবাগানকে ট্রান্সফার ব্যান করে ফিফা। মোহনবাগানের দাবি, ফিফার কাছে গত দু’বছর ধরে তারা চিঠি দেয়। নির্দিষ্ট পরিমাণ অর্থ ট্রান্সফার করার জন্য চিঠি পাঠালেও, ফিফা মোহনবাগানকে error লিখে রিপ্লাই পাঠায়। অর্থাৎ মোহনবাগান যে সলিডারিটি পেমেন্টটা করবে, তা কোন পদ্ধতিতে বা কীভাবে করবে তার জন্য চিঠি পাঠিয়ে জানতে চেয়েও নির্দিষ্ট উত্তর পায়নি।

কার ভুলে বা দোষে এই সমস্যায় মোহনবাগান তা পরিষ্কার নয়। তবে সমস্যায় পড়েছে মোহনবাগানই। সদ্য সমাপ্ত মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছে মোহনবাগান। ইন্ডিয়ান সুপার লিগে টানা দু-বার লিগ শিল্ড জিতেছে তারা। শুধু তাই নয়, আইএসএলে এ বার দ্বি-মুকুটও। শিল্ডের পাশাপাশি নকআউট ট্রফিও জিতেছে মোহনবাগান সুপার জায়ান্টস। সূত্রের খবর, যে বিদেশি ফুটবলারকে নিয়ে মোহনবাগান সমস্যায় পড়েছেন, তিনি বিশ্বকাপার জেসন কামিংস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *