KKR vs RR Live Score, IPL 2025: ইডেনে নীতীশ রানার প্রত্যাবর্তন, তরুণ তুর্কি বৈভব; লাইভ আপডেট এই লিঙ্কে – Bengali News | KKR vs RR Live Score today IPL 2025 match scorecard Kolkata Knight Riders vs Rajasthan Royals Match 53 In Bengali
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ ইডেন গার্ডেন্সে অক্সিজেনের খোঁজে কলকাতা নাইট রাইডার্স। আজ আইপিএলের এ মরসুমের ৫৩তম ম্যাচ। যদিও কোনও দলই এখনও প্লে-অফে একশো শতাংশ নিশ্চিত নয়। ১৬ পয়েন্ট ম্যাজিক ফিগার হবে কি না, তার জন্যও অপেক্ষা। তবে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। আর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে নামছে কেকেআর। গুয়াহাটিতে অ্যাওয়ে রাজস্থানকে হারিয়েছিল কেকেআর। তবে এ বার পরিস্থিতি অন্য। রাজস্থানের হারানোর কিছু নেই। প্লে-অফের দৌড়ে থাকতে কেকেআরের পয়েন্ট চাই। রাজস্থান রয়্যালসের হয়ে ইডেনে প্রত্যাবর্তন নীতীশ রানার। তেমনই তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীর দিকে বাড়তি নজর। আইপিএলে (IPL) আজ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যাচের যাবতীয় তথ্যের জন্য নজর রাখুন TV9 Bangla-র এই লাইভব্লগে।