Indian Army: বড় খবর: আর কিছুক্ষণ, রাত ৯টায় ‘কামাল’ দেখাবে ভারতীয় সেনা – Bengali News | Indian Army will Showcase of their power to pakistan today night
নয়া দিল্লি: পহেলগাঁওয়ে হামলার পর থেকে আরও তলানিতে ঠেকেছে ভারত-পাকিস্তানের সম্পর্ক। পড়শি দেশের সঙ্গে ইতিমধ্যেই সব সম্পর্ক ছিন্ন করেছে ভারত। তৈরি হচ্ছে পাল্টা জবাব দেওয়ার জন্যও। এর আগে একাধিক নৌ-সেনা যুদ্ধজাহাজ, সাবমেরিন ও ভারতীয় নৌসেনার হেলিকপ্টারের একসঙ্গে ছবি দিয়ে পাকিস্তানকে শক্তি প্রদর্শন করেছিল। এই আবহের মধ্যেই জানা যাচ্ছে রাতের অন্ধকারে বড়সড় সেনা মহড়া করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। রবিবার রাত ৯ টা থেকে এই মহড়া শুরু হবে।
সেনা সূত্রে খবর,ভারত পাকিস্তান সীমান্তের একদম লাখোয়া ফিরোজপুর ক্যান্টনমেন্টে এই সামরিক মহড়া দেবে ভারতীয় সেনাবাহিনী। সম্পূর্ণ অন্ধকার করে দিয়ে ক্যান্টনমেন্ট এলাকায় এই মহড়া চালাবে সেনা। মূলত রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে জঙ্গল বা পার্বত্য এলাকায় হামলা করতে হলেই এই ধরনের রাতের অন্ধকারে মহড়া দেয় সামরিক বাহিনী। সেই বিষয়টিকে মাথায় রেখেই এই মহড়ার সিদ্ধান্ত নিল ভারতীয় সেনা। যা বর্তমান আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
