Murder: বাগানে ঢুকছে গরু-ছাগল! ‘বাধা’ দিতেই প্রতিবেশীর হাতে ‘খুন’ বজবজের বৃদ্ধ - Bengali News | Cows and goats enter the garden! Neighbor 'murders' 70 year old man for trying to stop them - 24 Ghanta Bangla News
Home

Murder: বাগানে ঢুকছে গরু-ছাগল! ‘বাধা’ দিতেই প্রতিবেশীর হাতে ‘খুন’ বজবজের বৃদ্ধ – Bengali News | Cows and goats enter the garden! Neighbor ‘murders’ 70 year old man for trying to stop them

Spread the love

বজবজ: জমিতে ঢুকে পড়ছে প্রতিবেশীর ছাগল-গরু। ক্ষতি হচ্ছে চাষের। তা নিয়ে ঝামেলা। বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু, তা থেকে যে এক্কেবারে এত বড় কাণ্ড ঘটে যাবে তা ভাবতে পারেননি গ্রামের লোকজন। ঝামেলার মধ্যেই বৃদ্ধের উপর ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হল না। মৃত্যুর কোলে ঢোলে পড়লেন আক্রান্ত। পলাতক অভিযুক্ত। চাঞ্চল্যকর ঘটনা দক্ষিন ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত বুঁইতা মণ্ডল পাড়ায়। 

স্থানীয় সূত্রে খবর, জমিতে গবাদি পশু ঢোকা নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল গোপাল মণ্ডল (৭০) ও রামপ্রসাদ পোড়েলের সঙ্গে। দু’জনই একই এলাকার বাসিন্দা। অভিযোগ, রামপ্রসাদের পোষা গরু-ছাগল প্রায়ই গোপালের জমিতে ঢুকে পড়তো। ১ তারিখ ফের একই ঘটনা ঘটায় ফের ঝামেলা শুরু হয়। অভিযোগ, ঝামেলার মধ্যেই ধারাল অস্ত্র নিয়ে গোপালের উপর চড়াও হন রামপ্রসাদ। মাথায় এলোপাথারি কোপ মারতে থাকেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন গোপাল। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

চিৎকার-চেঁচামেঁচি শুনে এলাকার অন্যান্য বাসিন্দারা ছুটে এলে এলাকা ছেড়ে চম্পট দেন রামপ্রসাদ। আক্রান্ত বৃদ্ধকে উদ্ধার করে বজবজ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতায় পাঠানো হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গোপাল মণ্ডলের ছেলে কৃষ্ণপদ মণ্ডল। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *