সেক্টর ফাইভে বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলছে, এলেন মন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

সেক্টর ফাইভে বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলছে, এলেন মন্ত্রী

Spread the love

আবার শহরে বিধ্বংসী আগুন। সেক্টর ফাইভের ফ্লেক্স তৈরির কারখানায় ভয়াবহ আগুন। একের পর এক বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। অফিস পাড়ায় একেবারে ভয়াবহ পরিস্থিতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এটা ফ্লেক্স তৈরির কারখানা। সেখানে দাহ্য পদার্থে ঠাসা রয়েছে। সেখানে একের পর এক বিস্ফোরণ হচ্ছে। দাউ দাউ করে লেলিহান শিখা গ্রাস করছে কারখানাকে।

এদিকে সামনের একটি নির্মীয়মান বহুতল থেকে জল দেওয়ার চেষ্টা করা হয়। তবে সেটা যথেষ্ট নয়। প্রথমে দমকলের একটা ইঞ্জিন আসে। পরে আরও ইঞ্জিন আসে। অন্তত ৫টা জায়গা থেকে জল দেওয়ার চেষ্টা করা হয়। দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে এসেছেন। সুজিত বসু জানিয়েছেন, এখানে হলোগ্রাম তৈরি হয়। প্রচুর রাসায়নিক আছে। একটু সময় লাগবে। মনে হচ্ছে কেউ আটকে নেই।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *