WB Madhyamik Result 2025: আজ মাধ্যমিকের ফল প্রকাশ, এক ক্লিকেই রেজাল্ট দেখে নিন এইভাবে… – Bengali News | WBBSE Madhyamik Result 2025: WB Class 10 Board result to be declared today, Check time, how to download scorecard, marks sheet online
সবার আগে রেজাল্ট জানুন টিভি৯ বাংলার ওয়েবসাইটে।Image Credit source: TV9 বাংলা
কলকাতা: আজ, শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশ। পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিন পর ফল প্রকাশ হচ্ছে। সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের তরফে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত করা হবে মাধ্যমিকের ফলাফল।
এ বছরে মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। আজ সকাল ৯টায় মাধ্যমিকের ফল প্রকাশের পাশাপাশি মেধাতালিকাও দেওয়া হবে। ফল ঘোষণার পরই মধ্যশিক্ষা পর্ষদ থেকে সমস্ত স্কুলে রেজাল্ট পাঠানো হবে। দুপুরে পরীক্ষার্থীরা রেজাল্ট হাতে পাবে।
তবে বর্তমানে ডিজিটাল যুগে অনলাইনেই সব কাজ হয়। মাধ্যমিকের রেজাল্টও অনলাইনে দেখা যাবে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে। TV9 বাংলার ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
সবার আগে রেজাল্ট দেখতে সরাসরি ক্লিক করুন এই লিঙ্কে-
