আজ আর কিছুক্ষণেই মাধ্যমিকের ফলপ্রকাশ, যাবতীয় লাইভ আপডেট রইল এখানে, বাংলার মুখ
আজ আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। আজ সকাল ৯ টায় মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। প্রতিবারের মতোই প্রথমে সাংবাদিক বৈঠক করবেন পর্ষদের কর্তারা। মেধাতালিকা প্রকাশ করা হবে সেই সময়। এরপর সকাল ৯ টা ৪৫ থেকে অনলাইনে মাধ্যমিকের ফল জানা যাবে। মাধ্যমিকের ফলাফল অনলাইনে দেখতে ক্লিক করুন এই লিঙ্কে
৬৯ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করা হচ্ছে এবার
২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। ঐচ্ছিক বিষয় দিয়ে ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছিল মাধ্যমিক। যে পড়ুয়াদের দশম শ্রেণিতে ঐচ্ছিক বিষয় ছিল না, তাদের তো দু’দিন আগেই পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। সবমিলিয়ে এবার পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করা হচ্ছে। গতবারও আসলে ২ মে ফলপ্রকাশ করেছিল পর্ষদ। তবে পরীক্ষা আগেই শেষ হয়েছিল। আর ৮০ দিনের মাথায় ফল প্রকাশিত হয়েছিল।
বিগত দিনে মাধ্যমিকের পাশের হার
মাধ্যমিক পরীক্ষায় পাশের হার কত হল, সেদিকে সকলেরই নজর থাকে। গত এক দশকে মাধ্যমিকের পাশের হার মোটামুটি ৮২ শতাংশ থেকে ৮৬ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে। কোভিড মহামারীর মধ্যে ২০২১ সালে পাশের হার ছিল ১০০ শতাংশ। সেটা বাদ দিয়ে পাশের হার মোটামুটি একটা স্তরের মধ্যেই ঘোরাফেরা করেছে। আসলে ২০০৯ সালে পাশের হার ৮০-র গণ্ডি ছোঁয়ার পর থেকে কখনও সাতের ঘরে নামেনি।
HT বাংলায় কীভাবে দেখবেন ফলাফল?
HT বাংলায় ফলাফল জানতে হলে হোমপেজেই ‘মাধ্যমিকের রেজাল্ট ২০২৫ LIVE’ অপশনটি পেয়ে যাবেন। তাতে ক্লিক করতে হবে। এরপর নতুন পেজ খুলে যাবে। সেখানে মাধ্যমিকের রোল নম্বর এবং জন্মতারিখ দিতে হবে। তাহলেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে।
কোথায় দেখা যাবে ফলাফল?
গত কয়েক বছরের মতো এবারও ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকে মাধ্যমিকে প্রাপ্ত নম্বর জানা যাবে। প্রতিটি বিষয়ের নম্বর, প্রতিটি বিষয়ের গ্রেড, মোট নম্বর এবং সার্বিকভাবে প্রাপ্ত গ্রেডও দেখা যাবে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকে। তাছাড়াও পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbse.wb.gov.in থেকেও রেজাল্ট জানা যাবে।
আজ মাধ্যমিকের ফল প্রকাশ
আজ আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। আজ সকাল ৯ টায় মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। প্রতিবারের মতোই প্রথমে সাংবাদিক বৈঠক করবেন পর্ষদের কর্তারা। মেধাতালিকা প্রকাশ করা হবে সেই সময়। এরপর সকাল ৯ টা ৪৫ থেকে অনলাইনে মাধ্যমিকের ফল জানা যাবে।