Chandrakona: নাইন এম এম পিস্তল দেখিয়ে শাসানি, বউয়ের অভিযোগে শ্রীঘরে স্বামী – Bengali News | Chandrakona Husband threatens wife with 9mm pistol, wife accuses him of assault
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড় আকনা গ্রামের বাসিন্দা মঙ্গল ভুঁইঞা তাঁর স্ত্রী বুলটি। বেশ কয়েক বছর আগেই তাঁদের বিয়ে হয়েছে। কিন্তু তাঁদের সংসারে অশান্তি লেগেই থাকত বলে প্রতিবেশীরা জানাচ্ছেন। অভিযোগ, বিভিন্ন সময় মঙ্গল তাঁর স্ত্রীকে মারধর করতেন। এমনকি কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র দেখিয়েও স্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
গৃহবধূ চন্দ্রকোনা থানার পুলিশকে বিষয়টি জানায় , স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ দ্রুত তদন্ত নেমে অভিযুক্ত মঙ্গল ও তার এক বন্ধুকে গ্রেফতার করে। আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। চন্দ্রকোণা থানার পুলিশ সূত্রে খবর, একটি নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে, কিন্তু কোথা থেকে সে এই পিস্তল পেল, তা জানার চেষ্টা করছে পুলিশ।
