ফেসিয়াল মিস্টের ম্যাজিক, অফিসে কাজের ফাঁকে ত্বকের যত্ন নিন - Bengali News | Facial mist can help to glow your skin in busy time too - 24 Ghanta Bangla News
Home

ফেসিয়াল মিস্টের ম্যাজিক, অফিসে কাজের ফাঁকে ত্বকের যত্ন নিন – Bengali News | Facial mist can help to glow your skin in busy time too

Spread the love

ত্বক হাইড্রেটেড থাকলে অনেক ত্বকের সমস্যাই কমে যায়। শুষ্ক ত্বক থেকে শুরু করে ব্রণর সমস্যা কমে যায়। ত্বক হাইড্রেটেড রাখার দুটো প্রধান উপায় হল প্রচুর পরিমাণে জল পান এবং ময়েশ্চারাইজারের ব্যবহার। কিন্তু সবসময় সম্ভব হয় না ময়েশ্চারাইজ ব্যবহার করা। বিশেষত তৈলাক্ত ত্বকের ব্যক্তিরা ঘন ঘন ময়েশ্চারাইজার ব্যবহার করা পছন্দ করে না। সেই ক্ষেত্রে ফেসিয়াল মিস্ট একটি দারুণ বিকল্প।

অফিসে কাজের ফাঁকে ত্বকের যত্ন নেওয়ার সবচেয়ে সহজ উপায় হল এই ফেসিয়াল মিস্ট। তবে সানস্ক্রিন ব্যবহারের আগে, ময়েশ্চারাইজার ব্যবহারের সময় আপনি এই ফেসিয়াল মিস্ট ব্যবহার করতে পারেন। মুখে মেকআপ করার সময়ও ব্যবহার করে নিতে পারেন এই ফেস মিস্ট। যাঁরা খুব একটা টোনার ব্যবহার করেন না, তাঁরা এই ফেস মিস্টের সঙ্গে বন্ধু পাতাতে পারেন। বাজারে আপনি নামী-দামি ব্র্যান্ডের একাধিক ফেসিয়াল মিস্ট পেয়ে যাবেন। কিন্তু আপনি চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন এই ফেসিয়াল মিস্ট।

আপনি বাড়িতে গ্রিন টি-এর ফেসিয়াল মিস্ট বানিয়ে নিতে পারেন। প্রথমে এক কাপ গরম জল ফুটিয়ে নিন। এতে একটি গ্রিন টি-এর ব্যাগ পাঁচ মিনিট ডুবিয়ে রাখুন। এরপর ওই চায়ের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল কেটে তার মধ্যে থাকা তেলটা মিশিয়ে দিন। গ্রিন টি ও ভিটামিন ই-এর মিশ্রণটি ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে নিন। ব্যস তৈরি আপনার ফেসিয়াল মিস্ট। ত্বক থেকে ৬-৮ ইঞ্চি দূরে স্প্রে বোতলটি রেখে ২-৩ বার স্প্রে করুন। এক মিনিট সময় লাগবে ত্বকের এই মিস্ট শুষে নিতে। এটি আপনার ত্বকের পিএইচ স্তরের ভারসাম্যও বজায় রাখবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *