DC vs KKR, Live Score, IPL 2025: দিল্লির ডেরায় ঢুকে ২ পয়েন্ট তুলতে পারবে কেকেআর? ম্যাচের খুঁটিনাটি জানুন – Bengali News | DC vs KKR Live Score today IPL 2025 match scorecard Delhi Capitals vs Kolkata Knight Riders Match 48 In Bengali
দিল্লির মাঠে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও কেকেআরImage Credit source: TV9 Bangla Graphics
কলকাতা: দিল্লি ক্যাপিটালস এ মরসুমে শুরুটা ভালো করেছিল। অক্ষর প্যাটেলের নেতৃত্বে টানা ৪ ম্যাচ জয়ের মুখ দেখেছিল দিল্লি। এরপর নিজেদের আসল হোমগ্রাউন্ডে ফিরতেই দিল্লির ট্র্যাক বদলে যায়। তিনটে হোম ম্যাচ খেলে দিল্লির জয় মাত্র ১টিতে। এ বার ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে নামবে দিল্লি। গত ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে আরসিবির কাছে হেরেছিলেন অক্ষররা। অন্যদিকে বৃষ্টির কারণে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচ পুরোটা খেলতে পারেনি কেকেআর। এ বার দেখার অ্যাওয়ে ম্যাচে নাইটদের কপালে কী জোটে। DC vs KKR ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানতে নজর রাখুন TV9Bangla-র এই লাইভব্লগে।