Vaibhav Suryavanshi Century: ছোটা বাচ্চা জানকে হমকো…! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য সেঞ্চুরি – Bengali News | RR vs GT: Rajasthan Royals Batter Vaibhav Suryavanshi becomes Youngest Player to hit century in IPL history
ছোটা বাচ্চা জানকে হমকো না টকরানা রে! এ যেন এমনই পরিস্থিতি। উল্টোদিকে মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, রশিদ খান, করিম জানাতের মতো অভিজ্ঞ সব বোলার। তাঁদের হেলায় বাউন্ডারি-ওভার বাউন্ডারি মারছেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী! হাফসেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ১৭ বলে। তাতেই দমেননি। তাঁর সামনে সেঞ্চুরির সুযোগও চলে আসে। এবং সেটা পূরণও করেন। মাত্র ৩৫ বলে এক বাচ্চা ছেলের সেঞ্চুরি। রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড় দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন, আর কী চাই!
আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রয়েছে ইউনিভার্স বস ক্রিস গেইলের। তিনি ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ইউসুফ পাঠানের। ছিল এ কারণেই লিখতে হচ্ছে, সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বৈভব। ইউসুফ পাঠান ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন। বৈভব করলেন মাত্র ৩৫ বলে। ইউনিভার্স বস থেকে সাইমন কাটিচ বৈভবের নাম দিয়েছেন বস বেবি!
বিস্তারিত আসছে…