Pahalgam Terror Attack: রাজ্যের জেলে বন্দি পাকিস্তানিদের কি ফেরত পাঠানো হবে? গুঞ্জন কারা দফতরে - Bengali News | Will Pakistani prisoners send back to Pakistan? - 24 Ghanta Bangla News
Home

Pahalgam Terror Attack: রাজ্যের জেলে বন্দি পাকিস্তানিদের কি ফেরত পাঠানো হবে? গুঞ্জন কারা দফতরে – Bengali News | Will Pakistani prisoners send back to Pakistan?

Spread the love

পাকিস্তানি বন্দিদের কি সেদেশে ফেরত পাঠানো হবে?

কলকাতা: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর পাকিস্তানের নাগরিকদের ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, রাজ্যের জেলগুলিতে যে পাকিস্তানি বন্দিরা রয়েছেন, তাঁদের কী হবে? তাঁদের কি পাকিস্তানে ফেরত পাঠানো হবে? এই নিয়ে কারা দফতরেই গুঞ্জন শুরু হয়েছে।

জানা গিয়েছে, রাজ্যের জেলগুলিতে ৬-৭ জন পাকিস্তানি বন্দি রয়েছেন। তাঁদের নিয়ে বাড়তি সতর্ক কারা দফতর। রাজ্যের জেলে বন্দি পাকিস্তানি নাগরিকদের কি সেদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে? এক্ষেত্রে দুটি মত উঠে এসেছে কারা আধিকারিকদের তরফে।

কারা দফতরের একাংশের বক্তব্য, যেহেতু বন্দি। তাই তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। আর একটি অংশ জানাচ্ছেন, আদালত সাজা ঘোষণা করেছে। ফলে ওই বন্দিদের বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। তবে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি পাকিস্তানি বন্দিদের বিষয়ে।

এই খবরটিও পড়ুন

প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন তিন জন পাকিস্তানি বন্দি। খাদিম কর্তা পার্থ রায়বর্মণ অপহরণ মামলায় প্রেসিডেন্সি জেলেই সাজাপ্রাপ্ত হয়ে বন্দি রয়েছেন তিন পাকিস্তানি। দিলশাদ ওরফে মহম্মদ ইশাদ। নঈম ওরফে তারেক মেহমুদ। এবং আরশাদ ওরফে আসলাম।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ২৬ জনের। এই নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে। পাকিস্তানের নাগরিকদের সেদেশে ফেরত যেতে নির্দেশ দিয়েছে। তবে ভারতের জেলে বন্দি পাকিস্তানি নাগরিকদের নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *