Howrah: মুখোমুখি TMC-CPM, সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তুলকালাম হাওড়ায় - Bengali News | Howrah: TMC and CPM clash in Howrah West bengal - 24 Ghanta Bangla News
Home

Howrah: মুখোমুখি TMC-CPM, সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তুলকালাম হাওড়ায় – Bengali News | Howrah: TMC and CPM clash in Howrah West bengal

Spread the love

হাওড়ায় সমবায় নির্বাচন ঘিরে উত্তেজনাImage Credit source: Tv9 Bangla

হাওড়া: কৃষি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। সিপিএম-তৃণমূলের মধ্যে বাগ-বিতণ্ডা চরমে। হাওড়ার জগৎবল্লভপুরের ঘটনা। এই ঘটনার জেরে তুমুল উত্তেজনা এলাকায়।

হাওড়ার জগৎবল্লভপুরের একব্বরপুর গোবিন্দ পাঁজা হাইস্কুল ও লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ে সমবায় নির্বাচন ছিল রবিবার। ভোট গ্রহণ শুরু হতেই দু’পক্ষের মধ্যে বাদানুবাদ তৈরি হয়। সিপিএম প্রার্থীর অভিযোগ, তাঁদের এজেন্টদের নির্বাচন কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সিপিএম কর্মীরা ব্যালট বক্স ফেলে দিয়ে তৃণমূল কর্মীদের উপর অত্যাচার করছে।

এদিন, অশান্তি হতে পারে সেই আঁচ করতে পেরে দু’টি কেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। কিন্তু তারপরও কৃষি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল এবং সিপিএমের মধ্যে উত্তেজনা শুরু হয়। সেই উত্তেজনা থামাতে জগৎবল্লভপুর থানার পক্ষ থেকে দু’টি কেন্দ্রেই একাধিক পুলিশ বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, “সিপিএম-এর লোকজন আমাদের ছেলেদের মারধর করেছে। ব্য়ালট বক্স উল্টে ফেলেছে। প্রিসাইডিং অফিসার করে হুমকি দিয়েছে।” সিপিএম প্রার্থী বলেন, “সুচেতনা মণ্ডল আমার এজেন্ট। আমরা দেখছি ছেলে ভোট দিতে এসেছে। তারপর আবার দেখছি সে বাবার ভোটও দিচ্ছে। এটা কী হয়? তখনই সুচেতনা প্রতিবাদ করেন। একসঙ্গে একটা মানুষ কীভাবে দুটো ভোট দেবে? আমরা ব্যালট বক্স উল্টে দিতে পারি? এটা কি সম্ভব? আমরা মারধর করেছি দেখে মনে হচ্ছে? আমি তো অবাক হয়ে যাব এমন যদি মনে হয়।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *