এসপ্ল্যানেড-শিয়ালদা মেট্রো নিয়ে ‘সন্তুষ্ট’ CRS, কবে পুরো ইস্ট-ওয়েস্ট করিডর চালু? - 24 Ghanta Bangla News
Home

এসপ্ল্যানেড-শিয়ালদা মেট্রো নিয়ে ‘সন্তুষ্ট’ CRS, কবে পুরো ইস্ট-ওয়েস্ট করিডর চালু?

Spread the love

হাওড়া ময়দান থেকে মেট্রোয় চেপে সোজা সল্টলেক সেক্টর ফাইভ- সেই স্বপ্নপূরণের পথে একটা বড় পদক্ষেপ পড়ল। কারণ আজ ইস্ট-ওয়েস্ট মেট্রোর (গ্রিন লাইন) এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত অংশে পরিদর্শন সারলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (উত্তর-পূর্ব সীমান্ত সার্কেল) সুমিত সিংঘল। মেট্রো সূত্রে খবর, প্রাথমিকভাবে ওই অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সিআরএস। সেই পরিস্থিতিতে দ্রুত সিআরএসের সবুজ সংকেত পেয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্ট মহল। আর সেই অনুমোদন এসে গেলেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো ১৬.৫৫ কিলোমিটার অংশে বাণিজ্যিক পরিষেবা চালু করে দেওয়া হবে। কবে সেই পুরো পরিষেবা চালু করা হবে, তা সিআরএসের অনুমোদন পাওয়ার পরই নির্ধারণ করা হবে বলে সূত্রের খবর।

(বিস্তারিত পরে আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *