KKR vs PBKS, Live Score, IPL 2025: ক্রিকেটের নন্দনকাননে শ্রেয়সদের হারিয়ে বদলা নেবে নাইটরা? ম্যাচের খুঁটিনাটি জানতে নজর রাখুন – Bengali News | KKR vs PBKS Live Score today IPL 2025 match scorecard Kolkata Knight Riders vs Punjab Kings Match 44 In Bengali
ইডেনে মুখোমুখি কলকাতা-পঞ্জাবImage Credit source: TV9 Bangla Graphics
কলকাতা: ইডেন গার্ডেন্সে আজ শনিবার আইপিএলের ম্যাচে মুখোমুখি অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস (Punjab Kings)। চলতি আইপিএলের (IPL) পয়েন্ট টেবলে ৫এ পঞ্জাব, ৭এ কেকেআর। চলছে বদলার সপ্তাহ। এ মরসুমে প্রথম লেগে পঞ্জাব কিংসের ঘরের মাঠে খেলতে গিয়ে হেরে এসেছিলেন রাহানেরা। সে হার লজ্জার। ১১১ রানে পঞ্জাব অলআউট হওয়ার পরও কেকেআর জিততে পারেনি। এ বার ক্রিকেটের নন্দনকাননে শনি-রাতে শেষ অবধি ২ পয়েন্ট তুলে নেয় কোন টিম সেটাই দেখার। এই ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানতে নজর রাখুন TV9Bangla-র এই লাইভব্লগে।