পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত বাংলার আইবি অফিসারের নামে হোক রাস্তা, দাবি পুরুলিয়ায় - 24 Ghanta Bangla News
Home

পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত বাংলার আইবি অফিসারের নামে হোক রাস্তা, দাবি পুরুলিয়ায়

Spread the love

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন পুরুলিয়ার ঝালদা পুরসভার বাসিন্দা তথা আইবি অফিসার মণীশরঞ্জন মিশ্র। ঝালদা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। তাঁর মৃত্যুতে এখনও শোকস্তব্ধ এলাকাবাসী। এবার তাঁর নামে ঝালদা পুরসভার একটি রাস্তার নামকরণের দাবি জানালেন বাসিন্দারা। পুরসভার ওল্ড বাঘমুন্ডি রোড বা শ্রী গোপাল জালান রোডের নাম মণীশরঞ্জনের নামে করার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: ‘জঙ্গি হামলার আগে থেকেই ওখানে…’ পহেলগাঁও নিয়ে বিষ্ফোরক কাশ্মীর ভ্রমণ সংস্থাগুলি

যদিও এখনও পর্যন্ত পুরসভার কাছে এ বিষয়ে লিখিত আবেদন জমা পড়েনি। তবে দ্রুতই স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে পুরপ্রধানের কাছে চিঠি দেবেন বলে জানিয়েছেন। পুরসভার পুরপ্রধান সুরেশ আগরওয়াল জানিয়েছেন, এলাকাবাসীর কাছ থেকে এখনও কোনও আবেদন আসেনি। আবেদন পেলেই আলোচনা করে পদক্ষেপ করা হবে।

তবে বাঘমুন্ডি রোডের নামকরণ করা হয়েছে শ্রীগোপাল জালান রোড। ফলে ৫ নম্বর ওয়ার্ড থেকে ১১ নম্বর ওয়ার্ডের দিকে যাওয়ার যে রাস্তা সেটার নাম নামকরণ করা যেতে পারে। তবে প্রস্তাব এলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, বছরখানেক আগে নিহত হয়েছিলেন ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। তাঁর নামে ১২ নম্বর ওয়ার্ডে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। শহরবাসীর দাবি, তাই নিহত আইবি অফিসারের নামে শহরের একটি রাস্তার নামকরণ করতে হবে।

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রতিবাদে শুক্রবার পুরুলিয়ায় একাধিক সংগঠন মিছিল করেছে। এছাড়াও, নিহতদের স্মরণে মোমবাতি জ্বালিয়েছেন। আজ শনিবারও ঝালদায় নিহত আইবি অফিসারের স্মরণে শান্তি মিছিল করবেন স্থানীয়রা। মোমবাতি জ্বালানো হবে তাঁর বাড়ির সামনে।

কাশ্মীরের পহেলগাঁওয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হল বৈসরণ। নৈসর্গিক দৃশ্যের জন্য এটি মিনি সুইজারল্যান্ড নামেও পরিচিত। মঙ্গলবার দুপুরে সেখানেই হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন রয়েছেন বাঙালি পর্যটক। সেই হামলায় বেঁচে ফিরেছেন মণীশের দুই ছেলেমেয়ে এবং স্ত্রী। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। এবার তাঁর নামেই রাস্তার নামকরণের দাবি জানালেন স্থানীয়রা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *