চাকরিহারা শিক্ষাকর্মীদের মাসে-মাসে ভাতা দেবে রাজ্য! কেউ-কেউ পাবেন ২৫,০০০ টাকাও
এসএসসি মামলায় চাকরিহারা শিক্ষাকর্মীদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। শনিবার নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্তের সঙ্গে চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকের মধ্যেই ফোন আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেইসময় তিনি জানান, ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে শিক্ষাকর্মীরা চাকরি পেয়েছিলেন, তাঁদের মাসিক ভাতা দেওয়া হবে। গ্রুপ ‘সি’ কর্মীরা পাবেন মাসিক ২৫,০০০ টাকা। আর গ্রুপ ‘ডি’ কর্মীদের মাসিক ২০,০০০ টাকা দেওয়া হবে। সেইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, শিক্ষকদের মতোই যাতে আপাতত শিক্ষাকর্মীরা স্কুলে যেতে পারেন, সেজন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হবে।
(বিস্তারিত পরে আসছে)