এমনও সম্ভব? টি-টোয়েন্টি ক্রিকেটের 'জন্মের'ও আগে এক ওভারে ৭৭ রান! - Bengali News | In IPL 2025 time know Cricket Wildest Over Lee German Hit 77 Runs in One Over in 1990s - 24 Ghanta Bangla News
Home

এমনও সম্ভব? টি-টোয়েন্টি ক্রিকেটের ‘জন্মের’ও আগে এক ওভারে ৭৭ রান! – Bengali News | In IPL 2025 time know Cricket Wildest Over Lee German Hit 77 Runs in One Over in 1990s

Spread the love

এমনও সম্ভব? টি-টোয়েন্টি ক্রিকেটের ‘জন্মের’ও আগে এক ওভারে ৭৭ রান!

ক্রিকেট বড়ই অনিশ্চয়তার খেলা। এ খেলা কাউকে এক লহমায় বানায় হিরো, কাউকে আবার বানায় জ়িরো। কোনও ম্যাচের নায়ক অপর ম্যাচে হয়ে যান খলনায়ক! বর্তমানে ভারতের মাটিতে চলছে আইপিএল (IPL)। বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে দলগুলোর মধ্যে। এক এক ম্যাচে আলাদা আলাদা নায়ক পাওয়া যাচ্ছে। কেউ কেউ আবার ভালো ইনিংস খেলেও হচ্ছেন ট্র্যাজিক হিরো। ১৮তম আইপিএলে ৩০০ রান উঠতে পারে, এ কথা মরসুম শুরু হওয়ার আগে অনেকের মুখে শোনা গিয়েছিল। এখনও অবশ্য আইপিএলে কোনও টিম ট্রিপল সেঞ্চুরির স্কোর স্পর্শ করতে পারেনি। তবে আইপিএলে চার-ছক্কার ফোরায়া তোলেন ব্যাটাররা। আর তেমনটা হলেই বোলাররা খরচ করে ফেলেন প্রচুর রান। আইপিএলের রমরমার মাঝে শোনাই এক পুরনো ম্যাচের কথা। যেখানে এক ওভারে উঠেছিল ৭৭ রান। এক ব্যাটার ২ ওভারে ৯৪ রান করেছিলেন।

সকলেই জানেন এক ওভারে ৩৬ বা তার বেশি রান তোলা সম্ভব। কিন্তু ৩৬ এর দ্বিগুণ রান, তাও আবার এক ওভারে, তেমনটা কি সম্ভব? হ্যাঁ ক্রিকেটের ইতিহাস বলছে সেটাও সম্ভব। কারণ এক ক্রিকেট ম্যাচে একজন ব্যাটার এক ওভারে ৭৭ রান করেছিলেন। মেরেছিলেন ৮টি চার ও ৬টি ছয়। এই রেকর্ড হয়েছিল একটি প্রথম শ্রেণির ম্যাচে। ওই ম্যাচে মাত্র ২ ওভারে উঠেছিল ৯৪ রান। এই রেকর্ড ক্রিকেট বিশ্বে শোরগোল ফেলেছিল।

ফেরা যাক সেই ম্যাচে… এই ম্যাচ নিয়ে বলতে হলে যেতে হবে ১৯৯০ সালে। ক্রাইস্টচার্চে ক্যান্টারবেরি এবং ওয়েলিংটনের এক ম্যাচ ছিল। শেল ট্রফির সেই ম্যাচের শেষ দিনে ক্যান্টারবেরির ২ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯৫ রানের। দলের সকলে আশা ছেড়ে দিয়েছিলেন। তবে একটা ওভারই তফাৎ গড়ে দেয়। ওয়েলিংটনের বোলার বার্ট ভ্যান্স এক ওভারে ২২টি বল করেছিলেন। যেখানে ১৭টি নো বল ছিল। আম্পায়ারও সেই ওভারে কাউন্ট করতে করতে ক্লান্ত হয়ে পড়েন।

কোন ব্যাটার এক ওভারে ৭০ রান করেছিলেন? ক্যান্টারবেরির ব্যাটার লি জার্মান ২২ বলে ৭০ রান করেছিলেন। শেষ ওভারে দলের জয়ের জন্য ১৮ রান প্রয়োজন ছিল। লি এরপর শেষ ওভারের ৫টি বলে ১৭ রান তোলেন। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১ রান। লি শেষ বলে সিঙ্গল নিতে পারেননি। ম্যাচ টাই হয়েছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *