Pahalgam Attack: ভারত থেকে 'ঘর ওয়াপসি' পাকিস্তানিদের, 'এটা ভুল হচ্ছে...', সীমানা ছাড়ার আগে বলে গেলেন এক পাক-নাগরিক - Bengali News | Pakistani National Departs India, Criticizes Border Closure as 'Wrong Decision' - 24 Ghanta Bangla News
Home

Pahalgam Attack: ভারত থেকে ‘ঘর ওয়াপসি’ পাকিস্তানিদের, ‘এটা ভুল হচ্ছে…’, সীমানা ছাড়ার আগে বলে গেলেন এক পাক-নাগরিক – Bengali News | Pakistani National Departs India, Criticizes Border Closure as ‘Wrong Decision’

Spread the love

নয়াদিল্লি: বেছে বেছে হিন্দু নিধন। এটা কি সত্যিই কাশ্মীরের ছবি? মঙ্গলবারের সন্ত্রাস হামলার এমন প্রশ্নই তুলছেন একাংশের মানুষজন। মুম্বই হামলার পর দেশে এই প্রথমবার এমন কোনও সন্ত্রাসবাদী হামলা হল যার সরাসরি শিকার পর্যটকরা। আর এই ঘটনার পর আবার নতুন করে ফাটল ধরল ভারত-পাকিস্তান সম্পর্কে। এই হামলার পরেই তড়িঘড়ি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের কথা জানিয়েছে নয়াদিল্লি।

গতকালই সিন্ধু জল চুক্তি-সহ, ওয়াঘা সীমানা বন্ধ করে দেশে থাকা পাকিস্তানিদের ফেরত যাওয়ার কথা বলেছে বিদেশমন্ত্রক। পাশাপাশি, নয়াদিল্লিতে থাকা পাকিস্তানি হাই কমিশনের আধিকারিকরা যেন নিজেদের দেশে ফিরে যায়, সেই নিয়েও সময় বেঁধে দিয়েছে সাউথ ব্লক।

বৃহস্পতিবার থেকেই লেগে গিয়েছে দেশে ফেরার হিড়িক। ওয়াঘা সীমানা ধরে আবার পাকিস্তানে ফিরে যাচ্ছেন সেদেশের নাগরিকরা। সবার চোখে-মুখেই ‘বিরক্তির ছাপ’। এই ‘ঘর-ওয়াপসির’ সময়ই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এক পাকিস্তানি নাগরিক বলেন, ‘আমরা সবেই এসেছিলাম। তার মধ্যেই আবার তল্পিতল্পা গুটিয়ে চলে যেতে হচ্ছে। আমাদের ৪৫ দিনের ভিসা ছিল। কিন্তু আমাদের এই এখনই বেরিয়ে যেতে হচ্ছে।’

এরপরই ওই ব্যক্তি আরও বলেন, ‘এই ভাবে সীমানা বন্ধ করে দেওয়া ভুল। দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক হওয়া উচিত। কিন্তু যা হচ্ছে, তা হওয়া উচিত নয়।’ উল্লেখ্য, বৃহস্পতিবার কাশ্মীর প্রসঙ্গে বিহারের মধুবনীর একটি জনসভা থেকে মুখ খোলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন তিনি বলেন, ‘যারা এই ভাবে আমাদের উপর আঘাত এনেছে, তাদেরকে বলে রাখি, আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না, এমন শাস্তি আমরা দেব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *