'অসুস্থ বোধ করছি...', কাশ্মীরে জঙ্গি হামলায় শোকস্তব্ধ অরিজিৎ সিং - Bengali News | Arijit singh reaction on kashmir attack know all details - 24 Ghanta Bangla News
Home

‘অসুস্থ বোধ করছি…’, কাশ্মীরে জঙ্গি হামলায় শোকস্তব্ধ অরিজিৎ সিং – Bengali News | Arijit singh reaction on kashmir attack know all details

Spread the love

নৃশংস জঙ্গি হানা জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে। পর্যটকে ভরপুর বৈসরণে বেছে বেছে হিন্দুদের খুঁজে হত্যালীলা চালিয়েছে পাক মদতপ্রাপ্ত জঙ্গিরা। গুলি করার আগে জানা হয়েছে তাঁদের ধর্মীয় পরিচয়। তাঁরা হিন্দু নাকি মুসলিম। এই জঙ্গিহানায় রাগে ফুঁসছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন প্রায় সকলেই। প্রতিটা ক্ষেত্রের মানুষ একত্রে কড়া শাস্তির দাবি রাখছে। গত ৪৮ ঘণ্টায় তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া। সকলেই প্রতিবাদে সরব। ঘটনার তীব্র নিন্দা করছেন। তালিকা থেকে বাদ পড়লেন না গায়ক অরিজিৎ সিং।

পহেলগাঁও-এর ঘটনায় বিচলিত গায়ক অরিজিৎ সিংও। তিনি তাঁর গোপন এক্স হ্যান্ডেল ঘটনার তীব্র প্রতিবাদ করে লেখেন, ‘পহেলগাঁওয়ের খবর শুনে অসুস্থ বোধ করছি। ওই পরিবারগুলো! ওঁরা এটার মোকাবিলা করবেন কী করে, ঈশ্বরই জানেন।’

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিং খুব কমই সক্রিয় থাকেন। ব্যক্তি জীবনকে বরাবরই তিনি লাইমলাইটের আড়ালে রাখতেই পছন্দ করেন। তবে সামাজিকস্তরে তেমন কোনও ঘটনা ঘটলে তিনি নিজের মত প্রকাশ করে থাকেন। তাই এক্ষেত্রেও তিনি চুপ থাকলেন না। এই ঘটনায় তিনি কতটা মর্মাহত তা স্পষ্ট হয়ে গিয়েছে তাঁর পোস্টেই। তবে কেবল তিনিই নন, বিনোদন জগতের প্রায় প্রত্যেকেই এই বিষয় নিজেদের মতামত সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *