অমিতাভ বচ্চন নিয়ে আমার মুখ খুলিওনা- মৌসুমী, কেন বললেন অভিনেত্রী - Bengali News | Moushumi Chatterjee open up about amitabh bachchan - 24 Ghanta Bangla News
Home

অমিতাভ বচ্চন নিয়ে আমার মুখ খুলিওনা- মৌসুমী, কেন বললেন অভিনেত্রী – Bengali News | Moushumi Chatterjee open up about amitabh bachchan

Spread the love

বহু বছর পর আবার বাংলা ছবিতে দেখা যাবে মৌসুমী চট্টোপাধ্যায়কে। নিজের ছবি ‘আড়ি’-র প্রচারে কলকাতায় হাজির মৌসুমী। tv9বাংলার সঙ্গে কথা বলতে গিয়েই জানালেন, এটা খুবই ভাল খবর যে প্রায় একই সময়ে অনেক পুরানো দিনের জাতীয় স্তরের বাঙালি অভিনেত্রী বাংলা ছবি করছেন। এতদিন তাঁকে কেন পাওয়া যায়নি বাংলা ছবিতে? উত্তরে মৌসুমী বলেন,’ গল্প পছন্দ না হলে কিরে দেখা যাবে, এই যে ‘আড়ি’ র গল্পে আমার,যে চরিত্র তার সঙ্গে আমার অনেক মিল আছে। তাই অভিনয় করতেই হয়নি, ছবির গল্প এত পছন্দ হয়েছে রাজি হয়ে গেলাম ।’

মৌসুমী চট্টোপাধ্যায়  পরিচালক তরুণ মজুমদারের হাত ধরে বাংলা ছবির পর্দায় এলেও পরবর্তী সময়ে হিন্দি ছবির অন্যতম প্রধান অভিনেত্রী হয়েছেন। একাধিক হিরোর সঙ্গে সুপারহিট ছবি তাঁর কেরিয়ারে রয়েছেন। তবে ঠোঁটকাটা হিসেবেই পরিচিত মৌসুমী চট্টোপাধ্যায়। এই কারনেই যেকারো সম্পর্কেই মন খুলে কথা বলেন বর্ষিয়ান এই অভিনেত্রী। কথা প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘মনজিল’ ছবিতেও অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল, আবার হালফিলের ‘পিকে’ ছবিতেও অমিতাভের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। কতটা বদলেছেন অমিতাভ বচ্চন। এই প্রসঙ্গেই মৌসুমী বলেন, ” ‘ পিকু’ আবার রি রিলিজ করছে, এটাতো জানে এখন সবাই। ভালো কাজ হলে , সেগুলিকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে। আর অমিতাভ বচ্চন সম্পর্কে আমার মুখ খুলিওনা দয়াকরে! দেখো অমিতাভকে আমি ওর স্ট্রাগলের সময় থেকে দেখছি। খুব পরিশ্রম করত। নিজের শট্ হয়েগেলেও চুপ করে এক্সট্রাদের সঙ্গে বসে থাকতে দেখেছি। সঠিক সময়ে শ্যুটে আশা। আজ সেই কারনেই অমিতাভ বচ্চন এই উচ্চতায় পৌঁছেছে, তবে ব্যক্তি অমিতাভ সম্পর্কে আমি কিছু বলতেই চাইনা। আসলে অমিতাভ বচ্চন সবসময় পলিটিক্যালি কারেক্ট থাকতে চান। মন খুলে কিছু বলেন না। অমিতাভ নিয়ে কিছু বলতে চাইনা।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *