Rishabh Pant: অধিনায়ক আর 'নায়ক' নন, পন্থ যেন দিশেহারা পথিক! কেন এমন বলা হচ্ছে? - Bengali News | What happen with 27 crore captain Rishabh Pant who achieves another low for LSG in IPL 2025 - 24 Ghanta Bangla News
Home

Rishabh Pant: অধিনায়ক আর ‘নায়ক’ নন, পন্থ যেন দিশেহারা পথিক! কেন এমন বলা হচ্ছে? – Bengali News | What happen with 27 crore captain Rishabh Pant who achieves another low for LSG in IPL 2025

অধিনায়ক আর ‘নায়ক’ নন, পন্থ যেন দিশেহারা পথিক! কেন এমন বলা হচ্ছে?Image Credit source: BCCI

এলোপাথাড়ি ব্যাট চালাতে তিনি ওস্তাদ। কখনও শুয়ে, তো কখনও বসে বসে অনায়াসেই নজরকাড়া শট মারেন। তাঁকে ম্যাচ উইনারও বলা হয়। এত কথা যাঁকে নিয়ে, তিনি এ বারের আইপিএলে (IPL) নিস্প্রভ। ব্যাটে রানের ঝলকানি আসছেই না। অনেকক্ষণ থেকেই তাঁকে নিয়ে বলে চলেছি। এ বার নামে আসা যাক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী অধিনায়ক ও প্লেয়ার ঋষভ পন্থ (Rishabh Pant)। দাম তাঁর ২৭ কোটি। টুর্নামেন্টের শুরু থেকেই পন্থের প্রাইস ট্যাগ নিয়ে প্রবল হইচই। আইপিএল মাঝপথে চলে এলেও সেই বস্তাপচা আলোচনা জারি। তার মাঝেও যে প্রশ্ন বেশি জোরাল, তা ঋষভ পন্থের ফর্ম। ঠিক হলটা কী রুরকির ছেলের?

ক্রিকেটাররা বলে থাকেন, যে কোনও অর্ডারে তাঁরা ব্যাট করতে তৈরি। টিম ম্যানেজমেন্টের নির্দেশ অনুযায়ী, ব্যাটিং অর্ডারে বদল আসলে ক্রিকেটাররা মেনে নেন। সব সময় যে তাঁরা পারফর্ম করতে পারেন, তেমনটাও নয়। কোনওদিন হিট তো কোনওদিন মিস! এই করেই এগিয়ে যান ক্রিকেটাররা। ১২০টি আইপিএল ম্যাচ খেলা পন্থের এই মরসুমটা ভালো কাটছে না। লখনউ জার্সি কি শুট করছে না পন্থের? সেই প্রশ্নও তুলে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের চলতি মরসুমে ৯টি ম্যাচে পন্থের ব্যাটে এসেছে মাত্র ১০৬ রান। গড় ১৩.২৫। স্ট্রাইকরেট একশোরও কম, ৯৬.৩৬।

এ বারের আইপিএলে চার নম্বরেই লখনউয়ের হয়ে নেমেছেন পন্থ। মিচেল মার্শ না থাকায় এক ম্যাচে ওপেনও করেন পন্থ। সাফল্য পাননি। এরপর গত ম্যাচে নিজের পুরনো দল দিল্লির বিরুদ্ধে সাতে নামেন। তাতে বিন্দুমাত্র সফল হননি লখনউ ক্যাপ্টেন। ২ বলে শূন্যে ফেরেন। ধোনি ৭ নম্বরে ব্যাটিং করেন। দিনের পর দিন সিএসকেকে ওই পজিশনে নেমে ম্যাচ জিতিয়েছেন। পন্থকে সাতে নামতে দেখে অনেকেই বলাবলি করছেন, ‘পন্থ কি ধোনি হতে চাইছেন?’। এ মরসুমে দিল্লির বিরুদ্ধেই সফর শুরু করেছিল লখনউ। সেই ম্যাচেও শূন্যে মাঠ ছেড়েছিলেন পন্থ। এরপর থেকে প্রবল সমালোচিত হচ্ছেন।

সেই ২০১৬ সাল থেকে আইপিএলে খেলছেন ঋষভ। এতগুলো মরসুম আইপিএলে খেলেছেন। ছাপ ফেলেছেন। নিজের আইপিএল অভিষেক মরসুমেই শুধু পন্থের ব্যাটে রানের খরা দেখা গিয়েছিল। সে বার ১০ ইনিংসে ১৯৮ রান করেছিলেন পন্থ। তারপর থেকে এমন শোচনীয় অবস্থায় তাঁকে দেখা যায়নি। ১৮তম আইপিএলে তিনি বাকি থাকা ম্যাচে কী ভাবে পথে ফিরবেন? এটা ভাবার সময় এসেছে। কারণ, তিনি যদি দলকে সাফল্য এনে দিতে না পারেন, লখনউয়ের মতো টিম তাঁকে ধরে রাখবে না। সেক্ষেত্রে যদি দেখা যায় আগামী আইপিএলের নিলামের আগে পন্থকে রিলিজ করেছে সঞ্জীব গোয়েঙ্কার দল, তা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। এই পরিস্থিতিতে পন্থ যত তাড়াতাড়ি পথে ফেরেন, ততই মঙ্গল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *