শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে হিংসে করেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়,কেন জানেন? - Bengali News | Shiboprosad Mukherjee is envied by Victor Banerjee - 24 Ghanta Bangla News
Home

শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে হিংসে করেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়,কেন জানেন? – Bengali News | Shiboprosad Mukherjee is envied by Victor Banerjee

Spread the love

বাংলা সিনেমায় পরিচালক সঙ্গে অভিনেতার সংখ্যা খুব বেশি নেই।  যে সকল পরিচালক ছবি তৈরির পাশাপাশি দারুণ অভিনয় করেন, তাঁদের মধ্যে হালফিলে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন অভিনেতা পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যেমন ভাল সিনেমা পরিচালনা করেন, সেইরকমই ভাল অভিনয় করেন। তবে ।অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে সকলে ভালবাসলেও কিংবদন্তি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় হিংসে করেন।

ঘটনাটা বিস্তারিত লেখা প্রয়োজন । সম্প্রতি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাঁদের ছবি ‘রক্তবীজ ২ ‘ এর শ্যুট শেষ করলেন। সেই ছবিও স্যোশাল মিডিয়ায় দর্শকদের সামনে চলে এসেছে। এই ছবিতেই অভিনয় করছেন কিংবদন্তি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এই ছবির শ্যুট শেষে একটি রিল পোষ্ট করা হয় উইন্ডোজ প্রযোজনার তরফ থেকে। সেখানেই একটি বিষয় নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বোঝাচ্ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। যে তাঁদের আগামি ছবি ‘আমার বস’ মুক্তির পথে সেই ছবিতে পরিচালনার পাশাপাশি শিবপ্রসাদ অভিনয় করছেন।এবং অজান্তে একটা মজার ঘটনা ঘটে গিয়েছে। ‘রক্তবীজ ২ ‘ ছবিতে রাষ্ট্রপতির চরিত্রে অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এখানে তার নাম অনিমেষ চট্টোপাধ্যায়। আর ‘আমার বস’ ছবিতে শিবপ্রসাদ এর চরিত্রের নাম অনিমেষ গোস্বামী। দুই চরিত্রেরই নাম কাকতালিয় ভাবে অনিমেষ হয়ে গেছে। এই কথা শোনা মাত্র অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় জানালেন, তিনি পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে ভালবাসেন, তবে অভিনেতা শিবপ্রসাদকে একদম পছন্দ করেন না বরং হিংসে করেন । বলা বাহুল্য একজন কিংবদন্তি অভিনেতার মুখ থেকে এই ধরনের প্রশংসা শুনে আপ্লুত শিবপ্রসাদ। যদিও ভিডিওতে লজ্জায় মুখ ঢাকেন অভিনেতা । এই ভিডিও এখন ভাইরাল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *