মুখে কালি মাখালেই ১ লাখ পুরস্কার! 'ব্রাহ্মণ' বিতর্কে বড় বিপাকে অনুরাগ কাশ্যপ - Bengali News | Controversy brahmin leader offers rs 1 lakh reward to blacken anurag kashyaps face - 24 Ghanta Bangla News
Home

মুখে কালি মাখালেই ১ লাখ পুরস্কার! ‘ব্রাহ্মণ’ বিতর্কে বড় বিপাকে অনুরাগ কাশ্যপ – Bengali News | Controversy brahmin leader offers rs 1 lakh reward to blacken anurag kashyaps face

পরিচালক অনন্ত মহাদেবনের ‘ফুলে’ ছবি নিয়ে বিতর্কের ঝড় বলিউডে। বিতর্কের জেরে এই ছবির মুক্তি ১১ এপ্রিলের বদলে ২৫ এপ্রিল হয়েছে। এই ছবির ট্রেলার দেখেই ব্রাক্ষণদের একাংশ ক্ষোভ উগরে দিয়েছেন। আর তাঁরই বিরুদ্ধে মুখ খুলে বিপাকে পড়েছেন অনুরাগ কাশ্যপ।

অনুরাগ সোশাল মিডিয়ায় জানিয়েছেন, আমি যে মন্তব্য করেছি, তার জন্য কোনও আক্ষেপ নেই। যেটা বলেছি তা ফিরিয়ে নেওয়া যাবে না। তবুও আমি ক্ষমাপ্রার্থী। একটাই কথা বলতে চাই আমার মন্তব্যের কারণে আমার পরিবারের লোকজনদের খুনের হুমকি ও ধর্ষণের হুমকি দেবেন না। আমার ভুল, আমাকে যা বলার বলুন।

অনুরাগের এই ক্ষমা চাওয়াতেও শেষমেশ চিঁড়ে ভেজেনি। বরং নতুন করে বিপাকে পড়েছেন অনুরাগ কাশ্যপ। দেশের নানা ব্রাহ্মণ সংসগঠন অনুরাগের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। শুধু তাই নয়, অনুরাগের মুখে কালি মাখানোর প্রস্তাবও রেখেছে দেশের বেশ কিছু ব্রাহ্মণ সংগঠন। এর জন্য ১ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

এই খবরটিও পড়ুন

সর্ব ব্রাহ্মণ মহাসভা সংগঠনের প্রধান পণ্ডিত সুরেশ মিশ্র সংবাদমাধ্যমে বলেছেন, ”দেশের জন্য,সমাজ সংস্কারের জন্য ব্রাহ্মণদেরও প্রচুর আত্মত্যাগ রয়েছে। অনুরাগ সে সমস্ত অস্বীকার করেছেন। সমর্থন জানিয়েছেন সেই ছবিকে, যেখানে এই সম্প্রদায়কে ছোট করে দেখানো হয়েছে। তাই ব্রাহ্মণ সংগঠন এটা মেনে নিতে পারছে না এটা অপমান।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *