আন্তর্জাতিক সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ? এই বিষয়ে কোথায় কোথায় পড়ানো হয়? - Bengali News | All you need to know about International Relationship - 24 Ghanta Bangla News
Home

আন্তর্জাতিক সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ? এই বিষয়ে কোথায় কোথায় পড়ানো হয়? – Bengali News | All you need to know about International Relationship

Spread the love

আন্তর্জাতিক সম্পর্ক (International Relations) এমন এক বিষয় যা রাষ্ট্র, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সরকার, বেসরকারি সংস্থা এবং বৈশ্বিক ইস্যুসমূহের মধ্যে সম্পর্ক ও কার্যকলাপ এবংভ তার ধারাকে বিশ্লেষণ করে। এটি রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, সমাজবিজ্ঞান এবং আইন ইত্যাদি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ের সমস্যা ও সমাধান খুঁজে বের করতে সাহায্য করে।

এই বিষয়ে পড়াশোনা করলে শিক্ষার্থী বিশ্ব রাজনীতির চালচিত্র, কূটনীতি, যুদ্ধ ও শান্তি, বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে পারে। তাই রাজনীতি যাঁদের ভাললাগার জায়গা তাঁদের জন্য আদর্শ এই কোর্স। এছাড়াও, বর্তমান বিশ্বে বৈশ্বিক উষ্ণায়ন, সন্ত্রাসবাদ, অভিবাসন সংকট, প্রযুক্তিগত নিরাপত্তা ইত্যাদি নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নির্ধারণেও আন্তর্জাতিক সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

কূটনৈতিক বিভিন্ন জায়গায় সেবা, গবেষণা প্রতিষ্ঠান, মিডিয়া, আন্তর্জাতিক সংস্থা (যেমন: UN, WTO, IMF), এনজিও এবং শিক্ষাক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। এটি এমন এক ক্ষেত্র যা সমসাময়িক বৈশ্বিক ঘটনাবলি বোঝার জন্য অপরিহার্য।

পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পাঠ্যক্রম হিসেবে পড়ানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠান হলো –

যাদবপুর বিশ্ববিদ্যালয় – এখানে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণার সুযোগ রয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয় – এখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আন্তর্জাতিক সম্পর্কের উপর বিশেষ গুরুত্ব দিয়ে পাঠদান করা হয়।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় – রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পড়াশোনা করতে পারেন।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় – এখানে স্নাতকোত্তর পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি পড়ানো হয়।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় – এই বিশ্ববিদ্যালয়গুলোতেও রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক পড়ানো হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *