অনুশ্রী দাসের প্রেম, বিয়ে নিয়ে গুঞ্জন, কতটা সত্যতা রয়েছে ? – Bengali News | Rumors about actress Anushree Das
বড় পর্দা হোক বা ছোট পর্দা অনুশ্রী দাস নিজের অভিনয় প্রতিভায় সকলের মনে ছাপ ফেলেছেন। এখন ‘চিরদিনই তুমি যে আমার ‘ সিরিয়ালে তাঁকে দেখা যাচ্ছে। তবে এই মুহুর্তে তিনি টলিপাড়ার চর্চার বিষয় হয়ে উঠেছেন তাঁর করা একটি স্যোশাল মিডিয়ার পোস্টকে ঘিরে। কী হয়েছে? অনুশ্রী দাস তাঁর স্যোশাল মিডিয়ার দেওয়ালে একটি ছবি পোস্ট করেছেন, সেই ছবিতে একজন বন্ধুর সঙ্গে দেখা যাচ্ছে অনুশ্রী দাসকে। এই ছবি ও তার সঙ্গে যে সব মিলিয়ে টলিপাড়ার গুঞ্জন বহু বছর পর আবার হয়তো প্রেমে পড়েছেন অনুশ্রী। এই বিষয় নিয়েই স্যোশাল মিডিয়ায় নানা খবর তৈরি হতে থাকে।
এই খবর নিয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে কোনও উত্তর পাওয়া যায়নি। যদিও অন্য এক সংবাদ মাধ্যমে অনুশ্রী জানিয়েছেন, প্রেম বা বিয়ে নিয়ে কিছুই তিনি ঠিক করেননি। একজন পুরুষ ও মহিলার মধ্যে যে নিছক বন্ধুত্ব থাকতে পারে, সেটাই কেউ ভাবতেই পারেনা। তবে এই খবরের পর স্বাভাবিক ভাবেই অনুশ্রীর সঙ্গে যোগাযোগ করেও কোনও উত্তর পাওয়া যায়নি। তবে টলিপাড়ার গুঞ্জন অনুশ্রী প্রেমে পড়েছেন। অভিনেত্রী অনুশ্রী দাস বহুবার আগে অভিনেতা ভরত কলকে বিয়ে করেছিলেন, অবশ্য সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। তারা বিবাহ বিচ্ছেদ করেন। যদিও এর পরও ভরতকল ও অনুশ্রী দাস নিজেদের এই বিচ্ছেদ কে নিয়ে খুব বেশি মুখ খোলেননি। এখন তারা শুধুই ভাল বন্ধু।
সম্প্রতি বিজেপির নেতা দিলীপ ঘোষের বিয়ের খবরের পরই যখন অনুশ্রী দাসের স্যোশাল মিডিয়ার ছবি দেখে হইচই পড়ে যায়। যদিও অনুশ্রীর তরফ থেকে তাঁর বিয়ে বা সম্পর্ক নিয়ে এই খবরের স্বীকার করা হয়নি। অবশ্যই ভবিষ্যতে অনুশ্রী দাসের জীবনে প্রেম আসে কিনা সেতো ভবিষ্যতের গর্ভে রয়েছে, আপাতত তিনি তাঁর অভিনয় জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন।