Teachers Protest: ‘আমাদের পেটে লাথি মেরে ওরা খাবার খাবে? খাওয়াচ্ছি…’, SSC ভবনে পিৎজা-বিরিয়ানির অর্ডার ঢোকার আগেই নষ্ট করলেন প্রতিবাদীরা – Bengali News | SACKED TEACHERS’ PROTEST: Sacked teacher’s showing protest infront of SSC Bhawan anddestroy food
খাবার ঢুকতে দেওয়া হল নাImage Credit source: Tv9 Bangla
এ দিন রাতে এসএসসি ভবনে খাবার অর্ডার আসছিল। ঢুকছিল পিৎজা সহ বিভিন্ন খাবারের থালি। তবে ভিতরে পৌঁছয়নি সেই খাবার। তার আগেই সেই খাবার মাটিতে ফেলে দেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা। ক্ষুব্ধরা বলছেন,তাঁদের পেটে ভাত নেই। তাঁরা খেতে পাচ্ছেন না। অথচ সেই খাবার SSC ভবনের কর্মীরা খাবেন? এরপরই নষ্ট করে দেন তাঁরা। পা দিয়ে মাড়িয়ে খাবার নষ্ট করা হয়।
এক ক্ষুব্ধ শিক্ষক বলেন, “আমরা তো খাইনি। সারাদিন পেটে ভাত পড়েনি। ওঁরা কী করে খাচ্ছেন? বিবেক নেই?” আরও একজন বলেন, “আমরা সকাল থেকে এসেছি। কিছু খাইনি। আমাদের জল ফুরিয়ে গেছে। সরকারের তরফে জলের বন্দ্যোবস্ত করা হয়নি। আর ওরা বিরিয়ানি, পিৎজা খাবেন? খাওয়াচ্ছি।”
