MS Dhoni: হার্দিকের MI-এর কাছে হেরে ধোনির মুখে পরের IPL এর কথা, বললেন... - Bengali News | Ms dhoni makes huge next year comment after csk lost to mi in ipl 2025 - 24 Ghanta Bangla News
Home

MS Dhoni: হার্দিকের MI-এর কাছে হেরে ধোনির মুখে পরের IPL এর কথা, বললেন… – Bengali News | Ms dhoni makes huge next year comment after csk lost to mi in ipl 2025

Spread the love

MS Dhoni: হার্দিকের MI-এর কাছে হেরে ধোনির মুখে পরের IPL এর কথা, বললেন…
Image Credit source: PTI

কলকাতা: ছাড়ব নাকি এখনও নয়… এই করেই যেন এগিয়ে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। বয়স মাহির ৪৩। এই বয়সেও নেতৃত্বের দায়িত্ব এসে পড়েছে তাঁর কাঁধে। ঋতুরাজ গায়কোয়াড় চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ধোনিকেই ফের সিএসকের ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেওয়া হয়। এমনিতে তিনি ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামছিলেন চলতি আইপিএলে। তার উপর চেন্নাই এ বার ভালো পারফর্ম করতে পারছে না। এই পরিস্থিতিতে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে রবি-রাতে হেরেছে ইয়েলোব্রিগেড। এই ম্যাচ হারার পর পরের বছরের আইপিএল নিয়ে ইঙ্গিত দিয়েছেন ধোনি। কী বলেছেন ক্যাপ্টেন কুল?

১০ দলের আইপিএলে সিএসকে সবচেয়ে নীচে রয়েছে। ৮ ম্যাচ খেলে জয় মাত্র ২টিতে। হার ৬টিতে। এই পরিস্থিতিতে চেন্নাইয়ের প্লে অফে ওঠার সম্ভবনা অনেকটাই ক্ষীণ। এ বার পরপর ম্যাচ জিতলেও অন্য ৯ দলের অবস্থার দিকে তাকিয়ে থাকতে হবে মাহিব্রিগেডকে। এই পরিস্থিতিতে ধোনির মুখে পরবর্তী মরসুমের কৌশলের কথা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *